Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচন দাবি বিএনপির      

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2023, 03:00 pm
Last modified: 17 March, 2023, 03:20 pm

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচন দাবি বিএনপির      

দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, "সংবিধান অনুযায়ী বিচার, আইন, নির্বাহী বিভাগ স্বাধীন থাকার কথা। কিন্তু বিচার বিভাগ যখন আক্রান্ত-কলঙ্কিত হয়, যখন কার্যকারিতা বিনষ্ট হয় তখন রাষ্ট্রের উপর জনগণের আস্থা কমে যাবার শঙ্কা থাকে।" 
টিবিএস রিপোর্ট
17 March, 2023, 03:00 pm
Last modified: 17 March, 2023, 03:20 pm

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দাবি করেছে বিএনপি। আইন অঙ্গণের পবিত্রতা রক্ষায় প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, "সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিলো। এটা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আরেকটি পদক্ষেপ।" 

আওয়ামী লীগ রাষ্ট্রীয় ব্যবস্থাকে আঘাত করতে চলছে মন্তব্য করে তিনি বলেন, "সংবিধান অনুযায়ী বিচার, আইন, নির্বাহী বিভাগ স্বাধীন থাকার কথা। কিন্তু বিচার বিভাগ যখন আক্রান্ত-কলঙ্কিত হয়, যখন কার্যকারিতা বিনষ্ট হয় তখন রাষ্ট্রের উপর জনগণের আস্থা কমে যাবার শঙ্কা থাকে।" 

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশ সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নেই। সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। যার ন্যাক্কারজনক উদাহরণ, সুপ্রিম কোর্টের ঘটনা।"

আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায় উল্লেখ করে তিনি বলেন, "বিচার বিভাগও যদি এভাবে করায়ত্ব হয়, তবে মানুষ ন্যায় বিচার পাবে না।"

বিএনপির মহাসচিবের প্রশ্ন, "যারা সিনিয়র আইনজীবী, বিচারপতি আছেন তারা কিভাবে নীরব থাকছেন?"

তিনি বলেন, "একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার চক্রান্তে রাষ্ট্র এখন বিপন্ন। দেশের অন্য সকল নির্বাচনের মতো বার নির্বাচনও ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা জোর করে নগ্ন হস্তক্ষেপ করেছে।"

তিনি বলেন, "নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে যা শুধু আইনজীবীদের জন্য নয়, জাতির জন্যও কলঙ্কজনক। প্রধান বিচারপতি নিশ্চয়ই বিচার অঙ্গণের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসবেন।"

রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে বহিরাগত ও পুলিশের উপর নির্ভর করে বার নির্বাচন দখল করেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, "রাষ্ট্রের চরিত্র কী দাঁড়াচ্ছে? দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। ন্যূনতম প্রতিষ্ঠানগুলো রক্ষায় সকলের এগিয়ে আসা দরকার।"

তিনি বলেন, "জোর করে নিজ প্রার্থীদের জয়ী ঘোষণা করবে বলেই আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"

মির্জা ফখরুল বলেন, "আমরা মনে করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচন হলো। দেশের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠেকানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে।"

সংবাদ সম্মেলনে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন / সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে: মির্জা ফখরুল
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net