Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
হোয়াইটওয়াশের মিশনে একাদশে দুই পরিবর্তন, তানভীরের অভিষেক

খেলা

টিবিএস রিপোর্ট
14 March, 2023, 02:40 pm
Last modified: 14 March, 2023, 02:47 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

হোয়াইটওয়াশের মিশনে একাদশে দুই পরিবর্তন, তানভীরের অভিষেক

আজ ইংল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদ। 
টিবিএস রিপোর্ট
14 March, 2023, 02:40 pm
Last modified: 14 March, 2023, 02:47 pm

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে শাসন করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠের দলটির লক্ষ্য এবার ইংলিশদের হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। এই সিরিজে প্রথমবারের মতো টস জেতা ইংলিশ অধিনায়ক জস বাটলার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নামছে। 

হোয়াইটওয়াশে দৃষ্টি থাকলেও এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছিল বাংলাদেশ, তেমনিই হচ্ছে। একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদ। 

এই দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী ও তানভীর ইসলাম। বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়া তানভীর বাংলাদেশের ৭৯তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচ খেলতে যাচ্ছেন। ইংল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশেষ তেমন সাফল্য নেই। এই ফরম্যাটে কেবল একবার টেস্ট খেলুড়ে দেশকে সিরিজের সব ম্যাচে হারের স্বাদ দিতে পেরেছে তারা। ২০২০ সালে জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net