Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
উচ্চ দক্ষতা নিশ্চিত করতে বন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করা হবে: সালমান এফ রহমান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 March, 2023, 05:45 pm
Last modified: 11 March, 2023, 05:50 pm

Related News

  • ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরু  

উচ্চ দক্ষতা নিশ্চিত করতে বন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করা হবে: সালমান এফ রহমান

টিবিএস রিপোর্ট
11 March, 2023, 05:45 pm
Last modified: 11 March, 2023, 05:50 pm
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: মুমিত এম/ টিবিএস

উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র বন্দর ব্যবস্থাপনার ভার বেসরকারি খাতের বন্দর অপারেটরদের দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। আজ শনিবার (১১ মার্চ) একথা বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ সম্মেলনের এক প্যানেল আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

'বিজনেস লিডার প্যানেল: দ্য বিগ পিকচার' শীর্ষক আলোচনায় সালমান এফ রহমান বলেন, 'মাতারবাড়ী বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে জাপান, দেশের অর্থনীতির জন্য এ প্রকল্প এক গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ২০২৬ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য এক মাইলফলক বছর হবে, কারণ ওই বছরেই মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হবে'।  

এফবিসিসিআই আয়োজিত সম্মেলনের সঞ্চালনা করেন মার্কিন গণমাধ্যম সিএনএন এর সাংবাদিক রিচার্ড কোয়েস্ট।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় আরো বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমকে মসৃণ ও আরো দক্ষভাবে করতে সরকার চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছে। 'এবিষয়ে সিঙ্গাপুর ও সৌদি আরবের সাথে আলোচনা চলছে'।

তিনি জানান, ব্যবস্থাপনার জন্য এসব বন্দর বিভিন্ন দেশকে দেওয়া হবে, তবে কোনো ব্যক্তি মালিকানার ছেড়ে দেওয়া হবে না।   

প্যানেল আলোচনায় সালমান এফ রহমানের পাশাপাশি যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এফবিসিসিআই সভাপতি মো. জসীমুদ্দিন, বিশ্ব বাণিজ্য সংস্থার উপ মহাপরিচালক শিয়াংচেন ঝ্যাং, সিএমএ সিজিএম এশিয়া প্যাসিফিক লিমিটেড এর প্রধান নির্বাহী লরেন্ট ওলমেটা।  

শনিবার সকালে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Topics

টপ নিউজ

বন্দর পরিচালনা / বেসরকারি অপারেটর / সালমান এফ রহমান / বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ‘ইউ শুড লিভ ইমিডিয়েটলি’: ট্রাইব্যুনালে বাজানো হলো সালমান এফ রহমানকে করা রেহানার সেই ফোনালাপ
  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • আনিসুল-সালমানদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে শহীদ শাহরিয়ারের বাবার জবানবন্দি
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরু  

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net