Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
'আমরা সাতজন ছিলাম কিন্তু আল্লাহ সিয়ামকে কেড়ে নিলেন'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2023, 01:50 pm
Last modified: 09 March, 2023, 12:02 pm

Related News

  • গুলিস্তান বিস্ফোরণে উদ্ধার তৎপরতার জন্য র‌্যাবের সম্মাননা পেল ‘চিতা’
  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: ভবন মালিকসহ ৩ জন গ্রেপ্তার 
  • গুলিস্তান বিস্ফোরণ: চা খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই খালাতো ভাই
  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
  • গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৯

'আমরা সাতজন ছিলাম কিন্তু আল্লাহ সিয়ামকে কেড়ে নিলেন'

মঙ্গলবার দ্রুত কাজ সেরে ছয় বন্ধু মিলে একসাথে শবে বরাতের নামাজ আদায় করবে-এমনটাই কথা ছিল। কিন্তু বিস্ফোরণের পর থেকে সিয়ামকে আর খুঁজে পাওয়া যায় নি।
টিবিএস রিপোর্ট
08 March, 2023, 01:50 pm
Last modified: 09 March, 2023, 12:02 pm
ছবি-টিবিএস

মঙ্গলবার গুলিস্তানে ভবন বিস্ফোরণে হতভাগ্যের সর্বশেষ শিকার ১৮ বছরের তরুণ মুহাম্মদ সিয়াম। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিয়াম।

বিস্ফোরণে আহত-নিহতদের স্বজনেরা মঙ্গলবার বিকেল থেকেই ঢামেকের জরুরি বিভাগে ভিড় করেছিলেন।

হাসপাতালের ফ্লোরে তীব্র আর্তনাদ আর হাহাকারের মধ্যেই আলাদা করে চোখে পড়ে ছয় তরুণের একটি দলকে। এরা সবাই সিয়ামের ছোটবেলার বন্ধু। তাদের আহাজারিতে হাসপাতালে উপস্থিত সবার চোখ ভারী হয়ে ওঠে।

ছয় বন্ধুর একজন রাতুল কাঁদতে কাঁদতে বলেন, "আমার নিজের কোন ভাইবোন নেই। সাতটা বন্ধু ছিলাম আমরা। এখন আল্লাহ আমাদের একজনকে কেড়ে নিলেন।"

দিনমজুর বাবা মোঃ দুলাল মিয়ার ছেলে সিয়াম পরিবারের ভরণপোষণের জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের একটি স্যানিটারি দোকানে চাকরি নেন। 

সিয়াম যে স্যানিটারি দোকানে কাজ করতেন, সেটি বিস্ফোরণের শিকার পাঁচতলা ভবনের নিচতলায় ছিল। ফায়ার সার্ভিসের মতে, বিস্ফোরণের সূত্রপাত স্যানিটারি দোকানেই যার কারণে বাকি চারতলাও ক্ষতিগ্রস্ত হয়।

রাতুল, ইয়াসিন, ইব্রাহিম, আকাশ, সাকিব ও জুবায়ের- সিয়ামের সার্বক্ষণিক সঙ্গী ছিল তার এই ছয় বন্ধু।

মঙ্গলবার দ্রুত কাজ সেরে ছয় বন্ধু মিলে একসাথে শবে বরাতের নামাজ আদায় করবে-এমনটাই কথা ছিল।

কিন্তু বিস্ফোরণের পর থেকে সিয়ামকে আর খুঁজে পাওয়া যায় নি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে হাসপাতালের মর্গে সিয়ামের প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখা যায়। 

Related Topics

টপ নিউজ

ভবন বিস্ফোরণ / গুলিস্তানে বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • গুলিস্তান বিস্ফোরণে উদ্ধার তৎপরতার জন্য র‌্যাবের সম্মাননা পেল ‘চিতা’
  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: ভবন মালিকসহ ৩ জন গ্রেপ্তার 
  • গুলিস্তান বিস্ফোরণ: চা খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই খালাতো ভাই
  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
  • গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৯

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net