Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
সাকিবকে দলের জন্য আশীর্বাদ মনে করেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
07 March, 2023, 01:10 pm
Last modified: 07 March, 2023, 01:13 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

সাকিবকে দলের জন্য আশীর্বাদ মনে করেন তামিম

প্রতিপক্ষ অধিনায়ক জস বাটলার সাকিবের প্রশংসা করতে গিয়ে টেনে আনলেন সেই প্রসঙ্গ। সাথে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের বাহবাও কুড়ালেন বাঁহাতি অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
07 March, 2023, 01:10 pm
Last modified: 07 March, 2023, 01:13 pm
প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

২০১৯ বিশ্বকাপের আগে তাকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। সব কিছুর জবাব সাকিব আল হাসান দিয়েছেন পারফরম্যান্স দিয়ে। ব্যাট হাতে ৬০৬ রান আর বল হাতে ১১ উইকেট, বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব। 

সেই পারফরম্যান্সের এমনই মাহাত্ম্য, প্রতিপক্ষ অধিনায়ক জস বাটলার সাকিবের প্রশংসা করতে গিয়ে টেনে আনলেন সেই প্রসঙ্গ। সাথে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের বাহবাও কুড়ালেন বাঁহাতি অলরাউন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলের পুঁজিকে নিয়ে গিয়েছেন সম্মানজনক ২৪৬ রানে। এরপর বল হাতে নাভিশ্বাস তুলেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে ছুঁয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক।  

আরেকটি অসাধারণ অর্জনও সঙ্গী হয়েছে সাকিবের। ওয়ানডে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন ৩০০ উইকেট ও ৬ হাজার রানের ডাবল। 

দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত

 

সিরিজ শুরুর আগে আলোচনায় ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের টানাপোড়েন। সংবাদ সম্মেলনে যা নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা দিতে হয়েছিল তামিমকে। সিরিজ শেষের সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কথার অনেকটা জুড়ে থাকলেন সাকিব। তবে এবার সেখানে থাকল শুধুই প্রশংসা, 'সাকিব অসাধারণ ছিল। সে যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে, তখনকার ওই ২০-২৫ রান খুব গুরুত্বপূর্ণ ছিল।' 

সাকিবের বোলিং দলের অন্য স্পিনারদেরও সাহায্য করেছে বলে মনে করেন তামিম, 'উইকেটে ততটা স্পিন ধরেনি। কিন্তু সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল। যা তাইজুলকেও আত্মবিশ্বাস দিয়েছে। তাইজুলের শুরুটা ভালো ছিল না। সাকিব যেভাবে বোলিং করেছে তা দেখেছে, সাকিবের সঙ্গে কথাও বলেছে। এটি তাই অসাধারণ পারফরম্যান্স ছিল।'

বড় ম্যাচ বা দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে নিয়মিতই জ্বলে উঠতে দেখা যায় সাকিবকে। কীভাবে সেটি সম্ভব হয় সেই প্রশ্নটি আবারও উঠল সংবাদ সম্মেলনে, অন্যদের থেকে ঠিক কোন জায়গায় আলাদা সাকিব! উত্তর দিলেন তামিম, 'সাকিব মানসিকভাবে খুব শক্ত। বেশিরভাগ সময় দেখবেন যখন সে চাপে থাকে, এরকম পারফরম্যান্স করে। অতীতেও সে এমন করেছে। সে মানসিকভাবে যেমন শক্ত, তেমনি স্কিলসেটও দারুণ। খুব বেশি ক্রিকেটার এমন নেই, যে কিনা দশ ওভার বোলিং করে এবং তার মতো ব্যাটিং করে। আমি মনে করি, সে দুটিই দারুণভাবে কাজে লাগায়।'

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই ম্যাচ হেরে গিয়েও তার প্রশংসায় মাতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, 'সাকিব দুর্দান্ত একজন ক্রিকেটার। পরিসংখ্যান তার হয়েই কথা বলে। তার বিপক্ষে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। ২০১৯ বিশ্বকাপেও তার পারফরম্যান্স অসাধারণ ছিল।'

 

 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / তামিম ইকবাল / জস বাটলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net