Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
স্ত্রীর সঙ্গে বিবাদ, পাল্টাপাল্টি অভিযোগ; অবশেষে নীরবতা ভাঙলেন নওয়াজউদ্দিন!  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
07 March, 2023, 10:55 am
Last modified: 07 March, 2023, 11:17 am

Related News

  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

স্ত্রীর সঙ্গে বিবাদ, পাল্টাপাল্টি অভিযোগ; অবশেষে নীরবতা ভাঙলেন নওয়াজউদ্দিন!  

নওয়াজউদ্দিন জানিয়েছেন, স্ত্রীর সাথে কুৎসিত যুদ্ধে তিনি নিজের মুখ বন্ধ রেখেছিলেন কারণ তিনি জানতেন ‘এসব তামাশার কারণে তার সন্তানদের ক্ষতি হবে’।
হিন্দুস্তান টাইমস
07 March, 2023, 10:55 am
Last modified: 07 March, 2023, 11:17 am
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর নামে আইনি অভিযোগ এনেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। একাধিক ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে,  যেখানে দেখা যাচ্ছে নিজের স্ত্রী ও মেয়েকে বাড়ি বের করে দিয়েছেন নওয়াজ। শুধু নওয়াজ নন, তার মায়ের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন আলিয়া। তবে এতদিন গণমাধ্যমের সামনে এসব বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। কিন্তু এবার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের জবাব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিবৃতির মাধ্যমে। 

নীরবতা ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছেন, স্ত্রীর সাথে কুৎসিত যুদ্ধে তিনি নিজের মুখ বন্ধ রেখেছিলেন কারণ তিনি জানতেন 'এসব তামাশার কারণে তার সন্তানদের ক্ষতি হবে'। অভিনেতা দাবি করেন, 'একতরফা ও কারসাজি করা ভিডিও' ছড়িয়ে দিয়ে তার চরিত্র নষ্ট করার চেষ্টা চলছে। 

কী লিখেছেন নওয়াজ?

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী লিখেছেন, "প্রথমত, আমি এবং আলিয়া বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকি না, ইতোমধ্যেই আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে আমরা এতদিন কেবল আমাদের বাচ্চাদের জন্যই বোঝাপড়া করছিলাম। কেউ কি জানেন, কেন আমার বাচ্চারা ভারতে আছে এবং বিগত ৪৫ দিন ধরে স্কুল যাচ্ছে না? স্কুল আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে যে তাদের অনুপস্থিতির অনেক দিন হয়ে গেছে। আমার বাচ্চাদের গত ৪৫ দিন ধরে বন্দি করা হয়েছে এবং দুবাইয়ে তাদের স্কুলের পড়াশোনা এখন বন্ধ হয়ে আছে।"

"সবশেষে একটা কথা না বললেই নয়- পৃথিবীর কোনো অভিভাবকই কখনো চাইবেন না যে তাদের সন্তানদের পড়ালেখায় বাধা পড়ুক বা তাদের ভবিষ্যতের ক্ষতি হোক। তারা সবসময় চেষ্টা করেন সন্তানদের সেরাটা দিতে।   আমি আজ যা উপার্জন করছি তার সবই আমার দুই সন্তানের জন্য। কেউই এটা বদলাতে পারবে না। আমি শোরা এবং ইয়ানকে ভালবাসি। তাদের মঙ্গলের জন্য এবং তাদের ভবিষ্যত সুরক্ষিত রাখতে আমি যেকোনো প্রান্তে যাব। আমি এখন পর্যন্ত সব মামলা জিতেছি এবং আমার বিশ্বাস অব্যাহত রাখব বিচার বিভাগের উপর। ভালবাসা কাউকে আটকে রাখা নয়, বরং তাকে সঠিক পথে চলতে দেওয়া।"

নওয়াজের অভিযোগ আলিয়ার উপরে

নওয়াজ তাঁর এই বিবৃতিতে আলিয়ার উপরে অভিযোগ এনেছেন যে, আলিয়া শেষ চার মাস দুবাইয়ে বাচ্চাদের একা ছেড়ে দিয়েছিলেন। গত দুই বছর ধরে অভিনেতা মাসে ১০ লাখ টাকা রূপি করে দেন আলিয়াকে; দুবাইয়ে যাওয়ার আগে দিতেন ৫-৭ লাখ। যার মধ্যে অবশ্য নেই বাচ্চাদের স্কুলের বেতন, চিকিৎসার খরচ, যাতায়াতের খরচ।

নওয়াজ জানান, আলিয়ার প্রযোজনায় শেষ তিনটে ছবিতে টাকাও ঢেলেছেন তিনি, কারণ তিনি তাঁর সন্তানদের মা।

সন্তানদের বিলাসবহুল গাড়িও কিনে দিয়েছিলেন নওয়াজ, যা বিক্রি করে সেই টাকা নিজের দরকারে খরচ করেছেন আলিয়া।

মুম্বাইয়ের ভারসোভাতে সন্তানদের জন্য একটি সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটও কিনে দিয়েছেন, যেখানে আলিয়া নিজেও থাকেন।

নওয়াজ আরও দাবি করেন, আলিয়া শুধু টাকা চান। তাই এভাবে একের পর এক মামলা করে চলেছেন এবং তিনি তার আগের স্বামীর নামেও এমনটা করেছিলেন। তারপর মন মতো টাকা মিলতেই সব মামলা বন্ধ করে দেন। 

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / স্ত্রী / বিবাদ / বিবৃতি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net