Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে শামীম

খেলা

টিবিএস রিপোর্ট
02 March, 2023, 07:45 pm
Last modified: 02 March, 2023, 10:51 pm

Related News

  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ
  • যে কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ সাইফউদ্দিন
  • দুই দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা অলরাউন্ডার নেই ডাচ দলে
  • ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি পেল দলগুলো
  • শামীম ঝড়ে তামিমের বরিশালকে মাঝারি লক্ষ্য দিল সাকিবরা

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে শামীম

সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেন শামীম হোসেন পাটোয়ারী। এবারের বিপিএলে ব্যাট হাতে সামর্থ্যের ছাপ রাখায় টি-টোয়েন্টি দলে ফেরানোর পর ওয়ানডে দলেও ডাকা হলো তাকে। এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি শামীমের।
টিবিএস রিপোর্ট
02 March, 2023, 07:45 pm
Last modified: 02 March, 2023, 10:51 pm

দুদিনে দুটি সুখবর পেলেন শামীম হোসেন পাটোয়ারী। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ডাক পাওয়া ২২ বছর বয়সী এই ক্রিকেটার এবার ওয়ানডে দলেও সুযোগ পেলেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দলে তাকে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে শামীমকে দলে নেওয়ার ব্যাপারটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নেওয়ায় বাংলাদেশের স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা দাঁড়ালো ১৫ জন। 

বাংলাদেশের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলা শামীম অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। এবারের বিপিএলে ব্যাট হাতে সামর্থ্যের ছাপ রাখায় টি-টোয়েন্টি দলে ফেরানোর পর ওয়ানডে দলেও ডাকা হলো তাকে। এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি শামীমের। 

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সময়টা ভালোই গেছে শামীমের। বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান ১২ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.১৬ গড় ও ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেন। 

দলে নিলেও অবশ্য শামীমকে খেলানোর পরিকল্পনা নেই বাংলাদেশের। বাড়তি ফিল্ডার হিসেবে তাকে নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'আমাদের দলে একজনের ইনজুরি নিয়ে একটু কনসার্ন আছে। তাই বাড়তি ফিল্ডার হিসেবে আমরা ওকে নিয়েছি, সাহায্য করার জন্য। বড় কোনো ইনজুরি নয়, একটু কনসার্ন। বাড়তি ফিল্ডার হিসেবেই তাকে নেওয়া হয়েছে।'

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালোভাবে শুরু হয়নি বাংলাদেশের। ২০৯ রানে অলআউট হয়ে প্রথম ওয়ানডেতে তিন উইকেটে হেরেছে তামিম ইকবালের দলের। সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে শুক্রবার বেলা ১২টায় দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।  

দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী।

Related Topics

টপ নিউজ

শামীম হোসেন পাটোয়ারী / বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / স্কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • শামীমের শেষের ঝড়েও বড় হলো না বাংলাদেশের সংগ্রহ
  • যে কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ সাইফউদ্দিন
  • দুই দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা অলরাউন্ডার নেই ডাচ দলে
  • ইউরোতে খেলোয়াড় সংখ্যা বাড়ানোর অনুমতি পেল দলগুলো
  • শামীম ঝড়ে তামিমের বরিশালকে মাঝারি লক্ষ্য দিল সাকিবরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net