Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মঈনকে আউট করে স্বস্তি ফেরালেন মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2023, 04:40 pm
Last modified: 01 March, 2023, 07:00 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

মঈনকে আউট করে স্বস্তি ফেরালেন মিরাজ

৩৬ ওভার শেষে ৬ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১৪৬ রান। মালান ৭২ ও ক্রিস ওকস শূন্য রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৮৪ বলে ৬৪ রান দরকার ইংলিশদের।  
টিবিএস রিপোর্ট
01 March, 2023, 04:40 pm
Last modified: 01 March, 2023, 07:00 pm

ছোট পুঁজি হলেও বল হাতে দারুণ শুরু হয় বাংলাদেশের। শুরুর ধারাবাহিকতা ধরে রেখে ১০৩ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেয় ঘরের মাঠের দলটি। কিন্তু এক পাশ আগলে রাখা ডেভিড মালানের সঙ্গে যোগ দিয়ে জুটি গড়ে তোলেন মঈন আলী। এই জুটিতে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। তবে জুটিটা আর বাড়তে দিলেন না মেহেদী হাসান মিরাজ। মঈনকে ফিরিয়ে তাদের ৩৮ রানের জুটি ভাঙলেন তিনি। 

বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনারের দারুণ এক ডেলিভারিতে পুরোপুরি ব্যর্থ হন মঈন, ভেঙে যায় তার স্টাম্প। ৩২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ৩৬ ওভার শেষে ৬ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১৪৬ রান। মালান ৭২ ও ক্রিস ওকস শূন্য রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৮৪ বলে ৬৪ রান দরকার ইংল্যান্ডের।  

বাটলারকে ফেরালেন তাসকিন, কোণঠাসা ইংল্যান্ড

দারুণ বোলিং করলেও উইকেটের দেখা মিলছিলো না। নিজের চতুর্থ ওভারে সেই অপেক্ষা ফুরালো তাসকিন আহমেদের। বাংলাদেশের ডানহাতি এই পেসার ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেছে ইংলিশরা। ১৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৬৬ রান। ডেভিড মালান ৩৩ ও অভিষিক্ত উইল জ্যাকস ১ রানে ব্যাটিং করছেন।   

সাকিবের পর তাইজুলের জোড়া আঘাত

শুরুটা করে দিলেন সাকিব আল হাসান, উইকেট না পেলেও অগ্রজের সুরে সুর মিলিয়ে বোলিং করে গেলেন তাসকিন আহমেদ। শুরুতেই উইকেট হারানো ইংল্যান্ড তাতে কোণঠাসা। যখনই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসবে সফরকারীরা, তখনই যমদূত হয়ে হাজির হলেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার চার ওভার বোলিং করে ইংলিশদের দুটি উইকেট তুলে নিয়েছেন। 

তার প্রথম শিকার ১২ রান করা ফিল সল্ট। তাইজুলের ডেলিভারি বুঝতেই পারেননি তিনি, ভেঙে যায় স্টাম্প। নিজের চতুর্থ ওভারে জেমস ভিন্সকে ফেরালেন তিনি। লক্ষ্য ছোট হলেও ৫০ এর আগেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেছে ইংল্যান্ড। ১৩ ওভার শেষে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৪৭ রান। ডেভিড মালান ২৩ ও অধিনায়ক জন বাটলার ১ রানে ব্যাটিং করছেন।  

প্রথম ওভারেই সাকিবের ছোবল

সংগ্রহ বড় নয়, জিততে হলে বল হাতে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। সে পথে শুরুটা মনমতোই হয়েছে তামিম ইকবালের দলের। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ২০৯ রানের লক্ষ্য দিয়ে প্রথম ওভারেই ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। 

স্পিন দিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশের ক্রিকেটে অতি পরিচিত দৃশ্য। আজও তেমনই শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে বল হাতে নিয়ে রয়কে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডারের বলে শট খেলতে গিয়ে মিড অফে তামিমের হাতে ধরা পড়েন ইংলিশ ওপেনার। 

সাকিবের সঙ্গে তাল মিলিয়ে পেসার তাসকিন আহমেদও দারুণ বোলিং করে যাচ্ছেন। বরং তাকে খেলতেই বেশি বেগ পোহাতে হচ্ছে ইংলিশ ব্যাটসম্যানদের। ৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ১৮ রান। ফিল সল্ট ৯ ও ডেভিড মালান ৪ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ / সাকিব আল হাসান / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net