Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
রেকর্ড প্রায় ৪৮ কোটি টাকা নিট মুনাফা অর্জনের ঘোষণা ইস্টার্ন রিফাইনারির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2023, 12:00 pm
Last modified: 27 February, 2023, 01:32 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়ল ১৮০০ শতাংশ

রেকর্ড প্রায় ৪৮ কোটি টাকা নিট মুনাফা অর্জনের ঘোষণা ইস্টার্ন রিফাইনারির

প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা, যা রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
27 February, 2023, 12:00 pm
Last modified: 27 February, 2023, 01:32 pm
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত

৫৫ বছরের ইতিহাসে গত অর্থবছরে (২০২১-২২) রেকর্ড প্রায় ৪৮ কোটি টাকা নিট মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এই অঙ্গ প্রতিষ্ঠান ২০২১-২২ অর্থবছরে ১৩ লাখ ৭৭ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে আয়ের ২০ কোটি ৮৫ লাখ ৯৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা, যা রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইস্টার্ন রিফাইনারির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। নগরীর উত্তর পতেঙ্গায় রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভা।

বিপিসির চেয়ারম্যান ও ইআরএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ বি এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিস্তারিত আলোচনার পর অনুমোদন করা হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা সমাপনী অর্থবছরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 

এসময় কোম্পানির মুনাফা অর্জনের ধারা অব্যাহত রাখা এবং সার্বিক কার্যক্রম অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও ঐকান্তিকতার সাথে সম্পাদিত হওয়ায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারিদের প্রশংসা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন ইআরএল পরিচালনা পর্ষদের সদস্য এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) এসএম জাকির হোসেন, বিপিআইয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোশারফ হোসেন মোল্লা, বিপিসির অতিরিক্ত সচিব ও পরিচালক (অপাঃ ও পরিঃ) খালিদ আহম্মেদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) মোহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাকা সেনানিবাসের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্ম সচিব) শামীম আহম্মেদ, বিপিসির যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, বিপিসির যুগ্ম সচিব ও পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া, বিপিসির সচিব মুহম্মদ আশরাফ হোসেন, ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান এবং বিপিসি ও ইআরএলের নির্বাহীরা।
 
Related Topics

টপ নিউজ

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়ল ১৮০০ শতাংশ

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net