Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
পাকিস্তানে সরকারি বেতন-ভাতা বন্ধের নির্দেশ নিয়ে সংবাদ, ‘গুজব’ দাবি অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
25 February, 2023, 08:00 pm
Last modified: 26 February, 2023, 09:30 am

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

পাকিস্তানে সরকারি বেতন-ভাতা বন্ধের নির্দেশ নিয়ে সংবাদ, ‘গুজব’ দাবি অর্থমন্ত্রীর

এবিষয়ে জানতে অর্থ বিভাগের সঙ্গেও যোগাযোগ করেন দ্য নিউজের প্রতিবেদক। তবে কোনো সাড়া পাননি। তবে মন্তব্যের জন্য অর্থমন্ত্রী ইশাক দার- এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সত্যি নাও হতে পারে, নিশ্চিত হয়ে তিনি এব্যাপারে জানাবেন বলে কথা দেন। এরপর শনিবার বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করেও মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না পেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।    
টিবিএস ডেস্ক 
25 February, 2023, 08:00 pm
Last modified: 26 February, 2023, 09:30 am
পাকিস্তানী রুপি। সংগৃহীত ছবি

অর্থনৈতিক সংকটে আর্থিক অবস্থার অবনতি হওয়ায়- পাকিস্তানের অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়- রাজস্ব মহাপরিচালকের (এজিপিআর) দপ্তরকে বেতনসহ সরকারি বিল পরিশোধ বন্ধ রাখতে বলেছে। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর জিও নিউজ ও দ্য ডনের

এতে বলা হয়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিল নিষ্পত্তি বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।  

গণমাধ্যমটির দাবি শুক্রবার  (২৪ ফেব্রুয়ারি) রাতে সরকারি কিছু সূত্র তাদের বিষয়টি নিশ্চিত করে। তারা জানান, দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণেই ব্যয় সম্পর্কিত অর্থছাড় সমস্যার মধ্যে পড়েছে।  

এবিষয়ে জানতে অর্থ বিভাগের সঙ্গেও যোগাযোগ করেন দ্য নিউজের প্রতিবেদক। তবে কোনো সাড়া পাননি। তবে মন্তব্যের জন্য অর্থমন্ত্রী ইশাক দার- এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সত্যি নাও হতে পারে, নিশ্চিত হয়ে তিনি এব্যাপারে জানাবেন বলে কথা দেন। এরপর শনিবার বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করেও মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না পেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।    

দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, তাদের সংবাদ সূত্র যারা, সেই ব্যক্তিরা এজিপিআর দপ্তরে যান কিছু বকেয়া বিল নিতে, কিন্তু সেখানে তাদের জানানো হয় অর্থমন্ত্রণালয় বেতনসহ সব ধরনের বিল পরিশোধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দেশের আর্থিক সমস্যার কারণেই এমন নির্দেশনা। 

তাৎক্ষণিকভাবে বিল পরিশোধ কেন বন্ধ করা হলো– তার কোনো নির্দিষ্ট কারণ জানতে পারেনি দ্য নিউজ। তবে সূত্রগুলো তাদের জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা খাত সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আগামী মাসের বেতন ও অবসর ভাতা এরমধ্যেই দেওয়া হয়েছে।

এদিকে প্রতিবেদন প্রকাশের পরপরই অর্থবিভাগ প্রতিবাদ জানিয়েছে বলেছে, বেতন ও ভাতা পরিশোধ বন্ধ রাখা হয়েছে এমন প্রতিবেদন 'সম্পূর্ণ মিথ্যা'।

অর্থবিভাগের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সরকার বেতন, পেনশন বন্ধ করেছে বলে গুজব ছড়ানো হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, অর্থ বিভাগ বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রণালয় এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি'। 

এতে আরো বলা হয়, অ্যাকাউন্টেট জেনারেল পাকিস্তান রেভিনিউস (এজিপিআর) নিশ্চিত করেছে, যে বেতন ও ভাতা পরিশোধ এরমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে এবং তা সময়মতো তা দেওয়া হবে'। অন্যান্য ধরনের পেমেন্ট নির্ধারিত রুটিন অনুসারে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়। 

এবিষয়ে দেশটির অর্থমন্ত্রী ইশাক দার বলেছেন, 'জাতীয় অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ করতে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে'। 

তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, 'সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়ার আগে, দয়া করে এধরনের প্রতিবেদন ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন'। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / অর্থ মন্ত্রণালয় / বেতন-ভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net