Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
দৈনিক গাঁজা সেবনে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে ৩৪%: গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
25 February, 2023, 11:15 am
Last modified: 25 February, 2023, 11:16 am

Related News

  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • হৃদরোগ প্রতিরোধের 'কার্যকরী ওষুধ' হতে পারে কলা, যা বলছেন গবেষকরা
  • দিনে মাত্র সাত হাজার ধাপ হেঁটেই স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব: গবেষণা
  • হৃদরোগে মৃত্যু কমাতে চিকিৎসা ব্যয় কমানো ও সেবার ব্যপ্তি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার
  • মাত্র ১৪ বছর বয়সেই তৈরি করেছেন এমন অ্যাপ যা কয়েক সেকেন্ডেই হৃদ্‌রোগ শনাক্ত করবে 

দৈনিক গাঁজা সেবনে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে ৩৪%: গবেষণা

যারা মাসে একবার বা তারচেয়েও কম গাঁজা সেবন করেন তাদের ক্ষেত্রে হৃদরোগের তেমন ঝুঁকি দেখা যায়নি।
টিবিএস ডেস্ক
25 February, 2023, 11:15 am
Last modified: 25 February, 2023, 11:16 am
ছবি- সংগৃহীত

যারা কখনোই গাঁজা সেবন করেনি, তাদের তুলনায় দৈনিক গাঁজা সেবনকারীদের হৃদরোগ বা করোনারি আর্টারি ডিজিজের (সিএডি) ঝুঁকি বাড়তে পারে ৩৪ শতাংশ।  

ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার এক নতুন গবেষণা থেকে জানা গেছে এ তথ্য।

হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীর নালীতে প্লাক জমা হওয়ার কারণে করোনারি আর্টারি ডিজিজ হয়ে থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, সিএডি হলো সবচেয়ে সাধারণ ধরনের হৃদরোগ।

আমেরিকার ৩৮টি স্টেটে বর্তমানে গাঁজার ব্যবহার বৈধ। তবে, এর দীর্ঘমেয়াদী ব্যবহারের পরিণতি সম্পর্কে এখনও চলছে গবেষণা।

দেশটির 'অল অফ আস' রিসার্চ প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যক্তিদের উপর চালানো হয় গবেষণাটি। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ পরিচালিত এ প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দেশটির ১ মিলিয়ন বা তারচেয়েও বেশি লোকের থেকে সময়ে সময়ে স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করা যায়।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গাঁজা সেবন করতেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় ৩৪% বেশি।

অন্যদিকে, যারা মাসে একবার বা তার কম গাঁজা সেবন করেন তাদের ক্ষেত্রে হৃদরোগের তেমন ঝুঁকি দেখা যায়নি।

এর আগে ২০২০ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সতর্ক করেছিল, হৃদপিণ্ড, ফুসফুস এবং রক্তনালীর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকায় গাঁজাসহ যে কোনো প্রকারের ধূমপান এড়িয়ে চলা উচিত।

Related Topics

টপ নিউজ

গাঁজা / গাঁজা বৈধতা / হৃদরোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • হৃদরোগ প্রতিরোধের 'কার্যকরী ওষুধ' হতে পারে কলা, যা বলছেন গবেষকরা
  • দিনে মাত্র সাত হাজার ধাপ হেঁটেই স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব: গবেষণা
  • হৃদরোগে মৃত্যু কমাতে চিকিৎসা ব্যয় কমানো ও সেবার ব্যপ্তি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার
  • মাত্র ১৪ বছর বয়সেই তৈরি করেছেন এমন অ্যাপ যা কয়েক সেকেন্ডেই হৃদ্‌রোগ শনাক্ত করবে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net