Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি বাড়লো ২০%

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 February, 2023, 12:30 pm
Last modified: 22 February, 2023, 12:34 pm

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের

বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি বাড়লো ২০%

একইসাথে, এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি ৩৩.৩৩ শতাংশ বেড়েছে
টিবিএস রিপোর্ট
22 February, 2023, 12:30 pm
Last modified: 22 February, 2023, 12:34 pm
ছবি- সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ফি ২০ শতাংশ বাড়িয়ে ১৯ লাখ ৪৪ হাজার টাকা করেছে কর্তৃপক্ষ।

এর আগে ভর্তির ফি ছিল ১৬ লাখ ২০ হাজার টাকা; ২০১৮ সালে নির্ধারিত হয় এটি।

একইসাথে, এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি ৩৩.৩৩ শতাংশ বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

তবে ইন্টার্নশিপ ফি (১ লাখ ৮০ হাজার টাকা) অপরিবর্তিত রাখা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি এ বিষয়ে জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফি বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।

Related Topics

টপ নিউজ

মেডিকেল ও ডেন্টাল / মেডিকেল কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭%
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা সরকারের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net