Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

বিনোদন

টিবিএস ডেস্ক
21 February, 2023, 04:25 pm
Last modified: 21 February, 2023, 08:14 pm

Related News

  • বাউল আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা নিয়ে যা ব্যাখ্যা দিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
  • জুলাই মাসের কর্মসূচি থেকে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ দেওয়া হয়েছে: উপদেষ্টা ফারুকী
  • এবারের আনন্দ শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী
  • লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে: ফারুকী
  • জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকি বললেন, তাঁর বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

বাংলাদেশের আগেই আগামী ১০ মার্চ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে...
টিবিএস ডেস্ক
21 February, 2023, 04:25 pm
Last modified: 21 February, 2023, 08:14 pm
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'শনিবার বিকেল' মুক্তি পেতে চলেছে। রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ছবিটি মুক্তি দেবে সিঙ্গাপুরভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। খবর ভ্যারাইটির।

বাংলাদেশের আগেই আগামী ১০ মার্চ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। দেশে সিনেমাটি নিয়ে জটিলতা এখনও কাটেনি।

এর আগে গত ২১ জানুয়ারি সিনেমাটিকে মৌখিক সম্মতি দেয় বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড, তবে আনুষ্ঠানিক ছাড়পত্র এখনও দেওয়া হয়নি। ফলে ৩ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি দেওয়া যায়নি।  

'শনিবার বিকেল' ২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনাকে ভিত্তি করে নির্মিত। চার বছর ধরে সেন্সর বোর্ড এর মুক্তির সিদ্ধান্ত ঝুলে আছে।

মোস্তফা সরয়ার ফারুকী ভ্যারাইটিকে বলেছেন, 'আমি খুশি, কারণ সিনেমাটি অবশেষে দর্শকদের সামনে আসছে।  সিনেমাটি আমাদের দেশের মানুষের দেখাটা খুব দরকারি, আমি আশা করেছিলাম আগে এটি বাংলাদেশেই মুক্তি পাবে; কিন্তু তা না হওয়ায় উত্তর আমেরিকাসহ সারা বিশ্বের মানুষ চলচ্চিত্রটি দেখতে চলেছে। আমি উত্তর আমেরিকার দর্শকদের প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি'।    

সামাজিক মাধ্যমে সংবাদটি শেয়ার করে ফারুকী লিখেছেন, 'নেভার স্টপ'।

সিইপিএলের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী শ্রেয়সী সেনগুপ্ত বলেন, 'ভাবনা-উদ্দীপক, টানা উত্তেজনায় ভরা এই চলচ্চিত্রতে নাটকীয় বর্ণনা রয়েছে, যা অনেক রকম আবেগ ও আলোচনাকে উস্কে দেবে। বাংলাদেশের সবচেয়ে আধুনিক পরিচালক ফারুকীর তুমুল আলোচিত চলচ্চিত্রটি দীর্ঘ চার বছর রুদ্ধশ্বাস অপেক্ষার পর বিশ্বের দর্শকদের সামনে আনতে পেরে আমরা খুবই আনন্দিত'।

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের বৈদেশিক ব্যবসা শাখার প্রধান ধ্রুব সিনহা বলেন, " 'শনিবার বিকেল' এর মাধ্যমে আমরা ধ্রুপদী নির্মাতা ফারুকীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি। একইসঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরছি। ভবিষ্যতেও বাংলাদেশের অনেক অনবদ্য চলচ্চিত্রকে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের টিম বিশ্ব দরবারে তুলে ধরবে'।   

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়ালের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছে জার্মান প্রযোজনা প্রতিষ্ঠান টানডেম প্রোডাকশন। এতে নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।

মোস্তফা সরয়ার ফারুকী এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, " 'ফারাজ' (হলি আর্টিজান নিয়ে ভারতীয় চলচ্চিত্র) রিলিজের এক ঘণ্টা আগে হলেও যেন 'শনিবার বিকেল' মুক্তি পায় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য যদি রাস্তায় নেমে বিক্ষোভ করতে হয়, তাহলে তাই-ই করব'।  

তবে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের সিনেমা হল ও অনলাইন প্ল্যাটফর্মে হানসাল মেহতা পরিচালিত 'ফারাজ'- প্রচারণা ও প্রদর্শন নিষিদ্ধ করেন হাইকোর্ট।

সন্ত্রাসী হামলায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদের দায়ের করা এক রিট শুনানির পর হাইকোর্টের বিচারক মো. খসরুজ্জামান ও মো. ইকবার কবির এ আদেশ দেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায় টি-সিরিজ ও বানারস মিডিয়া ওয়ার্কস প্রযোজিত 'ফারাজ'।  

 

 

Related Topics

টপ নিউজ

শনিবার বিকেল / মোস্তফা সরয়ার ফারুকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • বাউল আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা নিয়ে যা ব্যাখ্যা দিলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
  • জুলাই মাসের কর্মসূচি থেকে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ বাদ দেওয়া হয়েছে: উপদেষ্টা ফারুকী
  • এবারের আনন্দ শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী
  • লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে: ফারুকী
  • জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকি বললেন, তাঁর বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net