Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বুধবার থেকে রামপালে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2023, 05:45 pm
Last modified: 14 February, 2023, 05:47 pm

Related News

  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান
  • অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার দেশত্যাগ
  • রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ ও টেন্ডারের অনিয়ম অনুসন্ধান করবে দুদক
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড

বুধবার থেকে রামপালে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা বোঝাই একটি জাহাজ দেশে পৌঁছায়। ১৮ ফেব্রুয়ারি ৫০ হাজার টনের আরেকটি চালান আসবে বলে জানান বিআইএফপিসিএল এর ডিজিএম আনোয়ারুল আজিম। 
টিবিএস রিপোর্ট
14 February, 2023, 05:45 pm
Last modified: 14 February, 2023, 05:47 pm
বুধবার থেকে রামপালে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে

বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ১৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। চলমান ডলার সংকটে পর্যাপ্ত কয়লা আমদানি না হওয়ায় এক মাস বন্ধ থাকার পর উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

কয়লা আমদানি শুরু হওয়ায় বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি (বিআইএফপিসিএল) এটি পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা বোঝাই একটি জাহাজ দেশে পৌঁছায়। ১৮ ফেব্রুয়ারি ৫০ হাজার টনের আরেকটি চালান আসবে বলে জানান বিআইএফপিসিএল এর ডিজিএম আনোয়ারুল আজিম। 

১৩২০ মেগাওয়াট মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র নামেও পরিচিত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই পাওয়ার প্লান্ট বাগেরহাটের রামপালে অবস্থিত।  

এর আগে বেশ কয়েকবার সচল হওয়ার তারিখ পেছায় বিদ্যুৎকেন্দ্রটির। অবশেষে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে এতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। 

বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে ৫ হাজার টন কয়লা লাগে।

এর আগে ডলার-সংকটে ঋণপত্র খুলতে না পারায় কয়লা আমদানি নিয়ে জটিলতা দেখা দেয়। গত ১৪ জানুয়ারি থেকে কয়লার অভাবে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে মোট দেড় লাখ টন কয়লা আমদানি করা হয়েছিল। 

বিআইএফপিসিএল কমিশনিং পর্যায়ের জন্য ৩ লাখ টন কয়লা আমদানির পরিকল্পনা করেছিল। কিন্তু, এখন ক্রয়াদেশের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে। পাশাপাশি, আগামী তিন বছরে ৮০ লাখ টন কয়লা আমদানির আরেকটি চুক্তিতে সই করেছে। 

Related Topics

টপ নিউজ

রামপাল বিদ্যুৎকেন্দ্র / কয়লা আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান
  • অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার দেশত্যাগ
  • রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ ও টেন্ডারের অনিয়ম অনুসন্ধান করবে দুদক
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net