Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বাস্তবের ক্রিস গার্ডনারের দেখা মিলেছিল সিনেমাতেই! জন্মদিনের শুভেচ্ছা জানালেন উইল স্মিথ

বিনোদন

টিবিএস ডেস্ক
13 February, 2023, 04:20 pm
Last modified: 13 February, 2023, 04:33 pm

Related News

  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই

বাস্তবের ক্রিস গার্ডনারের দেখা মিলেছিল সিনেমাতেই! জন্মদিনের শুভেচ্ছা জানালেন উইল স্মিথ

ক্রিস গার্ডনারের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' সিনেমা থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন উইল স্মিথ। এ ভিডিওর মাধ্যমেই প্রকাশ পেয়েছে এমন একটি বিষয় যা এতদিন অনেকেই লক্ষ্য করেননি। 
টিবিএস ডেস্ক
13 February, 2023, 04:20 pm
Last modified: 13 February, 2023, 04:33 pm
দ্য পারস্যুইট অব হ্যাপিনেস চলচ্চিত্রের শেষের দিকের একটি দৃশ্যে ছিলেন ক্রিস গার্ডনার নিজে। ছবি: সংগৃহীত

হলিউডে দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে নানা ভূমিকায় অভিনয় করেছেন উইল স্মিথ। নিজের অসামান্য অভিনয় দক্ষতার কারণে জিতেছেন অস্কার পুরস্কারও। কিন্তু তবুও উইল স্মিথের ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস'কে অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য একটি ছবি মনে করেন অনেক ভক্ত। ছবিটিতে ক্রিস গার্ডনার নামক এক ব্যক্তির চরিত্র অভিনয় করেছিলেন অস্কারজয়ী অভিনেতা।

'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' এর গল্প ছিল বাস্তবের ক্রিস গার্ডনারের জীবনকে কেন্দ্র করে, যিনি শুরুতে ছিলেন বাস্তুহারা-আশ্রয়হীন একজন মানুষ, কিন্তু পরবর্তীতে নিজ পরিশ্রমে একজন ফাইন্যান্স উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন। সিনেমাপ্রেমীদের অনেকের কাছেই এই ছবিটি সর্বকালের সেরা অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।

দ্য পারস্যুইট অব হ্যাপিনেস চলচ্চিত্রের একটি দৃশ্য।

সম্প্রতি বাস্তব জীবনের ক্রিস গার্ডনারের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন উইল স্মিথ। সেই সঙ্গে 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' সিনেমা থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। আর এই ভিডিওর মাধ্যমেই প্রকাশ পেয়েছে এমন একটি বিষয় যা এতদিন অনেকেই লক্ষ্য করেননি। 

ইনস্টাগ্রামে 'বিহাইড দ্য সিন' ভিডিও শেয়ার করে বাস্তবের ক্রিস গার্ডনারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উইল স্মিথ। অভিনেতা জানিয়েছেন, ক্রিস গার্ডনারের থেকে এখনো তিনি অনুপ্রেরণা নিয়ে চলছেন এবং তার জীবনের গল্পের মাধ্যমে বিশ্বজুড়ে অগণিত মানুষ 'সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠার' অনুপ্রেরণা পাচ্ছেন।

View this post on Instagram

A post shared by Will Smith (@willsmith)

ক্রিসের ৬৯তম জন্মদিন উপলক্ষে এ বার্তা শেয়ার করেন উইল স্মিথ। তার শেয়ার করা ভিডিওতেই দেখা যায়, সিনেমার একেবারে শেষের দিকের একটু দৃশ্যে উইল স্মিথ ও তার ছেলের সাথে একই ফ্রেমে ছিলেন বাস্তবের ক্রিস গার্ডনারও। ছবিটি মুক্তির ১৫ বছর পরেও তার ক্রিসের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন উইল স্মিথ।

সাম্প্রতিক বছরগুলোতে উইল স্মিথ 'কিং রিচার্ড', 'ইমানসিপেশন' এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার অপরাধে ব্যাপক বিতর্কিতও হয়েছে। কিন্তু সবকিছু সত্ত্বেও, 'দ্য পারস্যুইট অব হ্যাপিনেস' চলচ্চিত্রে উইল স্মিথের অভিনয় যেন এখনো দর্শকদের হৃদয়ের মণিকোঠায় বিশেষভাবে ঠাঁই করে নিয়েছে।

সূত্র: সিনেমাব্লেন্ড        

Related Topics

টপ নিউজ

উইল স্মিথ / দ্য পারস্যুইট অব হ্যাপিনেস / সিনেমা / ক্রিস গার্ডনার / জন্মদিন / শুভেচ্ছা বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net