Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আরেকটি জয়ে সেরা দুই নিশ্চিত মাশরাফির সিলেটের

খেলা

টিবিএস রিপোর্ট
08 February, 2023, 05:25 pm
Last modified: 09 February, 2023, 02:40 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

আরেকটি জয়ে সেরা দুই নিশ্চিত মাশরাফির সিলেটের

আসর শুরু হওয়ার পরই শীর্ষস্থান দখল করা সিলেটের এটা নবম জয়। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে দারুণ ছন্দে থাকা দলটি।
টিবিএস রিপোর্ট
08 February, 2023, 05:25 pm
Last modified: 09 February, 2023, 02:40 pm

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের পথচলা এখন পর্যন্ত সবচেয়ে দাপুটে। জয়ে শুরু করা দলটি টানা পাঁচ ম্যাচ জিতে নেয়। সবার আগে প্লে-অফ নিশ্চিত করে সিলেটই। এরপর তাদের নতুন লক্ষ্যে পরিণত হয় সেরা দুইয়ে থাকা। তাই তো বিপিএল খেলে দেশে ফেরার পরও একটি ম্যাচ খেলার জন্য উড়িয়ে আনা হয় দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। লক্ষ্য পূরণ হয়েছে, লিগ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার দল। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আসর শুরু হওয়ার পরই শীর্ষস্থান দখল করা সিলেটের এটা নবম জয়। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিলেট। ৯টি জয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে তাদের। হার মানা খুলনা প্লে-অফের রেস থেকে বাদ পড়েছে আরও আগেই। ১১ ম্যাচে ২ জয়ে ৪ চার পয়েন্ট নিয়ে তলানির দল তামিম-ইয়াসিরদের দল। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা পুরো ইনিংস ধরে ধুঁকেছে। ম্যাচসেরা ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিবদের বোলিং তোপের মুখে কেবল মাহমুদুল হাসান জয় লড়াই করতে পেরেছেন। তার সঙ্গে আরও দুটি ছোট ইনিংসে ৮ উইকেটে ১১৩ রান তোলে খুলনা। দলটির ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। জবাবে হাফ সেঞ্চুরি করা জাকির হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় সিলেট।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানেই ওপেনার তৌহিদ হৃদয়কে হারায় সিলেট। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান বাজে শটে উইকেটের পেছনে ক্যাচ দেন। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও ঠিকতে পারেননি, দলীয় ১০ রানে থামেন তিনি। ১০ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। যদিও দলকে কোনো চাপ বুঝতে দেননি জাকির ও মুশফিক। 

তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই সিলেটের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ১৫তম ওভারে গিয়ে জাকির ও মুশফিক দুজনই আউট হন। ৪৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন জাকির, আসরে এটা তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। মুশফিক ৩৫ বলে ৪টি চারে ৩৯ রান করেন। রায়ান বার্ল ১২ ও গুলবাদিন নাইব ২ রান করে দলেল জয় নিশ্চিত করেন। খুলনার নাহিদুল, সাইফউদ্দিন ও হাসান মুরাদ একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা খুলনার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জয়। ডানহাতি এই ব্যাটসম্যান ৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। এ ছাড়া ইয়াসির আলী রাব্বি ১২ ও নাহিদুল ইসলাম ২২ রান করেন। বাকি আট ব্যাটসম্যানের কেউ-ই ৭ রানের বেশি করতে পারেননি। স্পিন জাদু দেখানো ইমাদ ৪ ওভারে মাত্র ১০ রানে ২টি উইকেট নেন। তরুণ পেসার সাকিব ৪ ওভারে ২২ রানে নেন ৩টি উইকেট। দারুণ বোলি করা রুবেলও নেন ২ উইকেট, একটি উইকেট পান মোহাম্মদ আমির।   

Related Topics

টপ নিউজ

সিলেট স্ট্রাইকার্স / খুলনা টাইগার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / মাশরাফি বিন মর্তুজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net