Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
বেশি দামে ভারত থেকে ২ লাখ টন চাল কেনা স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2023, 10:00 am
Last modified: 08 February, 2023, 10:02 am

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • ভারত থেকে আসছে ১৯ রেল কোচ: ভিড়ের সময় ছাদে ভ্রমণের জন্য বানানো হয়েছে মজবুত ছাদ

বেশি দামে ভারত থেকে ২ লাখ টন চাল কেনা স্থগিত

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের এক সভায় ২ লাখ টন চাল কেনার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে চালের দাম কমে যাওয়া, দেশে আমনের সংগ্রহ বেড়ে যাওয়া, সরকারের মজুদ ভালো থাকা এবং ডলার সাশ্রয়ের কথা বিবেচনা করে সংস্থা দুটি থেকে চালের আমদানি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
08 February, 2023, 10:00 am
Last modified: 08 February, 2023, 10:02 am

দাম বেশি হওয়ার কারণে ভারতীয় দুই রাষ্ট্রীয় সংস্থা থেকে ২ লাখ টন সেদ্ধ চাল কেনা স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়। জি-টু-জি (দুই দেশের সরকারি পর্যায়ে) চুক্তির আওতায় এই ২ লাখ টন চাল সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল এনসিসিএফ (ন্যাশনাল কোঅপরেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড) এবং কেন্দ্রীয় ভাণ্ডার। 

সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের এক সভায় এই ২ লাখ টন চাল কেনার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে চালের দাম কমে যাওয়া, দেশে আমনের সংগ্রহ বেড়ে যাওয়া, সরকারের মজুদ ভালো থাকা এবং ডলার সাশ্রয়ের কথা বিবেচনা করে সংস্থা দুটি থেকে চালের আমদানি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। 

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় সংস্থা দুটির প্রত্যেকের এক লাখ টন করে চাল সরবরাহের কথা ছিল। খাদ্য অধিদপ্তর গত ২১ ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় সংস্থা দুটিকে চাল কেনার সম্মতিপত্র (এলওআই) দেয়। সংস্থা দুটি প্রতি টন সিদ্ধ চালের দাম চায় যথাক্রমে ৪৩৪ ও ৪৩৭ মার্কিন ডলার। এলওআই পাওয়ার পর সংস্থা দুটি চাল সরবরাহের প্রক্রিয়া শুরু করে। 

কিন্তু এরই মধ্যে খাদ্য অধিদপ্তর আরও এক লাখ টন চাল কেনার আন্তর্জাতিক দরপত্র আহবান করে, যেখানে সর্বনিম্ন দরদাতা সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রো-ক্রপ ইন্টারন্যাশনাল লিমিটেড ও ভারতের বাগাদিয়া যথাক্রমে ৩৯৩ ও ৩৯৭ ডলার করে দাম চায়। যা ভারতীয় সংস্থা দুটির চেয়ে অন্তত ৪০ ডলার কম। 

খাদ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানান, জানুয়ারি মাসে ভারতে চালের দাম অন্তত ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। ফলে সংস্থা দুটিকে চালের দাম কমানোর অনুরোধ করা হয়, কিন্তু তারা মাত্র ২ ডলার করে দাম কমানোর কথা জানায়। যে কারণে এই আমদানি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার স্থানীয় কৃষক ও মিলারদের কাছ থেকে ৩ লাখ ২২ হাজার ৮৩৬ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। এতে করে সরকারের চালের মজুদ দাঁড়িয়েছে ১৬ লাখ ১৩ হাজার টন। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে গম আমদানি হওয়ায় সরকারের কাছে এখন ৩ লাখ ৮৪ হাজার টনের গমেরও মজুদ রয়েছে, যা গত বছর একেবারে তলানিতে নেমে গিয়েছিল। 

খাদ্য মন্ত্রণালয় বলছে, এখন যে পরিমাণ চালের মজুদ রয়েছে তা দিয়ে অন্তত ৫ মাসের বেশি চাহিদা মেটানো সম্ভব। কারণ ওএমএসসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতি মাসে আড়াই থেকে ৩ লাখ টন চাল দরকার হয়।
 

Related Topics

টপ নিউজ

চাল আমদানি / চাল / খাদ্যশস্য / আমদানি / ভারত থেকে আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • ভারত থেকে আসছে ১৯ রেল কোচ: ভিড়ের সময় ছাদে ভ্রমণের জন্য বানানো হয়েছে মজবুত ছাদ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net