Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
সাভারে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2023, 06:10 pm
Last modified: 31 January, 2023, 06:40 pm

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • আবাসিকে গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
  • সুযোগ থাকলে ঢাকার সব বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম : জ্বালানি উপদেষ্টা
  • গ্যাসের সরবরাহ সংকটের মধ্যেই চালু সংযোগ প্রদান, অগ্রাধিকার পাবে ইজেড–ইপিজেডের শিল্পগুলো
  • গ্যাস-বিদ্যুতের অভাবে অনিশ্চয়তায় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা

সাভারে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

টিবিএস রিপোর্ট
31 January, 2023, 06:10 pm
Last modified: 31 January, 2023, 06:40 pm

ঢাকার সাভারে অভিযান চালিয়ে একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। 

মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) সাভারের রাজাশন এলাকার সুইস কোয়ালিটি পেপার (বিডি) লিমিটেড নামে একটি পেপার কারখানায় অভিযান চালিয়ে কারখানাটিতে থাকা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি.-এর ভিজিলেন্স বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। এসময় একই বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, তিতাস গ্যাস সাভার জোনাল কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমসহ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লি.-এর ভিজিলেন্স বিভাগ ও স্থানীয় জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং .-এর ভিজিলেন্স বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আশরাফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সুইস কোয়ালিটি পেপার (বিডি) লিমিটেডের পাশেই থাকা একই মালিকের অন্য প্রতিষ্ঠান মারহাবা সিনথেটিক মিলস লি.-এ তিতাস গ্যাসের বৈধ সংযোগ রয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠানটিতে গ্যাস সংযোগের জন্যেও কর্তৃপক্ষ আবেদন করেছে যা প্রক্রিয়াধীন। 

'কিন্তু বৈধ গ্যাস সংযোগ পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি বাইপাস করে অবৈধভাবে কারখানায় গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর আজ সকাল থেকে আমরা অভিযান শুরু করেছি কারখানাটির এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। সংযোগ বিচ্ছিন্ন শেষে স্থানীয় জোনাল অফিস অবৈধভাবে এখানে কী পরিমাণ গ্যাস ব্যবহার করা হয়েছে সেটি অ্যাসেস করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে,' তিনি যোগ করেন। 

তিনি আরও বলেন, 'ধারণা করছি পাশের যে কারখানাটিতে (মারহাবা সিনথেটিক মিলস লিমিটেড) আমাদের বৈধ গ্যাস সংযোগ রয়েছে, সেটির মিটারকে বাইপাস করে এই লাইন নিয়ে তারা গ্যাস ব্যবহার করেছে। আমরা এখনো এখানে কাজ করছি, কাজ শেষে বিষয়টি নিশ্চিত হতে পারব।'

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

অবৈধ গ্যাস / গ্যাস সংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • আবাসিকে গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
  • সুযোগ থাকলে ঢাকার সব বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম : জ্বালানি উপদেষ্টা
  • গ্যাসের সরবরাহ সংকটের মধ্যেই চালু সংযোগ প্রদান, অগ্রাধিকার পাবে ইজেড–ইপিজেডের শিল্পগুলো
  • গ্যাস-বিদ্যুতের অভাবে অনিশ্চয়তায় কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net