Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
নিজেকে শ্রেষ্ঠ ভেবেই লক্ষ্য নির্ধারণ করা উচিত: 'পাঠান' এর সাফল্যের পর মিডিয়ার সামনে শাহরুখ 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
31 January, 2023, 11:50 am
Last modified: 31 January, 2023, 12:13 pm

Related News

  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
  • জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

নিজেকে শ্রেষ্ঠ ভেবেই লক্ষ্য নির্ধারণ করা উচিত: 'পাঠান' এর সাফল্যের পর মিডিয়ার সামনে শাহরুখ 

"আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ। আমি যখন বছরের পর বছর ধরে এই কথা বলে আসছি, লোকেরা মনে করে আমি অহংকারী। তবে আমি বিশ্বাস করি আমাদের এই চিন্তা নিয়েই জেগে ওঠা উচিত।"
হিন্দুস্তান টাইমস
31 January, 2023, 11:50 am
Last modified: 31 January, 2023, 12:13 pm
'পাঠান' মুক্তির পর সোমবার প্রথম গণমাধ্যমের সামনে এসেছেন শাহরুখ খান। ছবি: দ্য হিন্দু

বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। গত ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি। মুক্তির আগে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে 'পাঠান'-এর। অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন শাহরুখ-দীপিকারা।

সোমবার মুম্বাইয়ে 'পাঠান'-এর সাংবাদিক বৈঠকে জন আব্রাহামের পাশাপাশি দেখে মিলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও। এই ছবির হাত ধরে কোভিডের পর বলিউড বক্স অফিস ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারকাখচিত অ্যাকশন ফ্লিক ভক্তদের হলমুখী করেছে। দর্শকদের কাছ থেকে অপ্রতিরোধ্য, ইতিবাচক প্রতিক্রিয়া উপভোগ করছে 'পাঠান' টিম।

সাংবাদিক বৈঠকে 'পাঠান' টিম।

চার বছরের অপেক্ষার পর ২০২৩-এ রুপোলি পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত বলিউডের বাদশা। বাধভাঙা উচ্ছ্বাস তার চোখেমুখে ছিল স্পষ্ট। মিডিয়ার সামনে এদিন মন খুলে কথা বলেছেন শাহরুখ-দীপিকা-জনরা। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন, এত বড় সাফল্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এসআরকে, পাশাপাশি কথা বলেছেন জীবনের অন্য অভিজ্ঞতা নিয়েও।

'পাঠান' অভিনেতার মন্তব্য, তিনি যখন নিজেকে সেরা বলেন, অনেকেই তাকে অহংকারী মনে করেন। শাহরুখ বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে মানুষের আসলে এমন চিন্তা নিয়েই জেগে ওঠা উচিত, এবং তারা যা চায় তা অর্জনের জন্য বড় লক্ষ্য রাখা উচিত।

শাহরুখের ভাষ্যে, 'আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ। আমি যখন বছরের পর বছর ধরে এই কথা বলে আসছি, লোকেরা মনে করে আমি অহংকারী। তবে আমি বিশ্বাস করি আমাদের এই চিন্তা নিয়েই জেগে ওঠা উচিত। আপনি যদি চাঁদের জন্য লক্ষ্য রাখেন তবে আপনি ১০ কিংবা ১১ তলা পর্যন্ত ঠিক করে পৌঁছতে পারবেন। তাই সবসময় লক্ষ্যটা থাকতে হবে উপরে।"

Pathaan ? Jim #Pathaan pic.twitter.com/yfjDLcIIAK— Yash Raj Films (@yrf) January 30, 2023

'পাঠান' দিয়ে বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, কঠিন সময়ের পরে আবারও বড় পর্দায় ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকরাই। এই চারদিন তার বিগত চার বছরকে ভুলিয়ে দিয়েছে।

গণমাধ্যমকে শাহরুখ বলেন, 'পাঠানকে এতটা সমর্থন জোগানোর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ দর্শক ও গণমাধ্যমের কাছে । এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সব সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।" 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / পাঠান / গণমাধ্যম / সেরা / লক্ষ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
  • বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
  • জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net