Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বাংলাদেশের ‘ট্র্যাফিক’ নিয়ে অভিযোগ শোয়েব মালিকের

খেলা

টিবিএস রিপোর্ট
29 January, 2023, 07:45 pm
Last modified: 29 January, 2023, 09:34 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

বাংলাদেশের ‘ট্র্যাফিক’ নিয়ে অভিযোগ শোয়েব মালিকের

ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের টান দেখে অবাক হন শোয়েব মালিক, এখানকার ক্রিকেটারদেরও মনে ধরে তার। বাংলাদেশের খাবার পাকিস্তান অলরাউন্ডারের কাছে খুব প্রিয়। সব মিলিয়ে বাংলাদেশে দারুণ সময় কাটে তারকা এই ক্রিকেটারের। সব ভালোর মধ্যে কেবল একটা ব্যাপার নিয়ে মালিকের অভিযোগ।
টিবিএস রিপোর্ট
29 January, 2023, 07:45 pm
Last modified: 29 January, 2023, 09:34 pm

বাংলাদেশের মানুষদের খুব আপন মনে হয় তার। দ্বিতীয় বাড়ির মতো দেশটিতে এসে এখানকার মানুষদের ভালোবাসায় আপ্লুত হন শোয়েব মালিক। বিনিময়ে তার মনেও জমানো অনেক ভালোবাসা। ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের টান দেখে অবাক হন মালিক, এখানকার ক্রিকেটারদেরও মনে ধরে তার। বাংলাদেশের খাবার তার কাছে খুব প্রিয়। সব মিলিয়ে এখানে দারুণ সময় কাটে পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের। কিন্তু ভালোর মধ্যে একটা ব্যাপার নিয়ে তার অভিযোগ, সেটা বাংলাদেশের যানজট।

বিশ্ব ক্রিকেট অতি চেনা নাম শোয়েব মালিক। পাকিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘ ২০ বছর খেলা ৪০ বছর বয়সী অভিজ্ঞ এই অলরাউন্ডার দেশ-বিদেশের প্রায় সব ঘরোয়া লিগেই খেলেছেন। দুই বছর আগে জাতীয় দলে শেষ ম্যাচ খেলা মালিক বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে আসছেন ২০০০-০১ থেকে। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসা মালিক বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিয়মিত। এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।

বিশ্বের নানা প্রান্তে লিগ খেলার অভিজ্ঞতা মালিকের। তার কাছে তাই জানতে চাওয়া হয়, অন্যান্য লিগের তুলনায় বিপিএলের মান কেমন। এমন প্রশ্নের উত্তরে শুরুতে অবশ্য বাংলাদেশ নিয়ে নিজের ভালো লাগার কথা বলেন তিনি। শুধু যানজট নিয়ে তার অভিযোগ, 'বাংলাদেশের মানুষ আমি খুব ভালোবাসি। তারা খুবই সৌহার্দ্যপূর্ণ। তারা মাঠে আসে এবং দলকে মন থেকে সমর্থন করে।'

'এখানকার খাবারও খুব ভালো লাগে আমার, মাছ খুব পছন্দ করি। এমনকি এই দেশের ক্রিকেটারও খুব ভালো। ওরা উন্নতি করতে চায় নিজেদের খেলায়। বাংলাদেশে যখন আসি, তখন সবকিছু মিলিয়েই একটা কমপ্লিট প্যাকেজ পাই। একটা ব্যাপারেই শুধু অভিযোগ, তা হলো ট্র্যাফিক।' যোগ করেন পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার। 

অভিজ্ঞতায় টই-টুম্বুর মালিকের কাছে মনে হয়, বিপিএল খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক। ব্যাটসম্যানদের জন্য এখানে সব সময়ই চ্যালেঞ্জ থাকে জানিয়ে তিনি বলেন, 'ক্রিকেটের মান এখানে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কারণ, ব্যাটসম্যানরা এখানে ব্যাটিং বান্ধব উইকেট তেমন পায় না। কন্ডিশনও এখানে একেক জায়গায় একেকরকম। চট্টগ্রামে একরকম, ঢাকায় আরেকরকম, সিলেটে আবার ভিন্ন। একেক ভেন্যুতে একেকরকম কন্ডিশন পেলে খেলায় উন্নতির সেরা সুযোগ মেলে। এ জন্যই বাংলাদেশে আসতে এবং এখানে খেলতে ভালো লাগে।'

Related Topics

টপ নিউজ

শোয়েব মালিক / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net