Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এপ্রিল পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো মুলতবি রাখতে পারে সরকার

অর্থনীতি

জসিম উদ্দীন
29 January, 2023, 11:40 am
Last modified: 29 January, 2023, 09:20 pm

Related News

  • গ্যাসের শুল্ক ৩৩ শতাংশ বৃদ্ধি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ কমিয়ে দেবে
  • ‘বৈষম্যমূলক’ গ্যাসমূল্য বৃদ্ধিতে আপত্তি বিডা’র, সংশোধনের প্রস্তাবে এনার্জি কমিশনকে চিঠি
  • বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানিমূল্য নির্ধারণের আহ্বান ফিকি-র 
  • শিল্পে গ্যাসের মূল্য ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই
  • বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়ল, সামনে বাড়বে বিদ্যুতের দাম

এপ্রিল পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো মুলতবি রাখতে পারে সরকার

জানুয়ারির ১৮ তারিখে হঠাৎ করেই ভর্তুকি কমানো এবং রাজস্ব ঘাটতি কাটানোর লক্ষ্যে গ্যাসের দাম ১৭৯% বাড়িয়ে দেয় সরকার।
জসিম উদ্দীন
29 January, 2023, 11:40 am
Last modified: 29 January, 2023, 09:20 pm

শিল্পখাত স্বাভাবিক রাখার জন্য সরকার ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল থেকে গ্যাসের নতুন বর্ধিত দামের প্রয়োগ শুরু করতে পারে। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের সাথে আলাপকালে বলেন, "প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যেই মার্চ পর্যন্ত গ্যাসের বর্ধিত দাম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে আমরা এটি আরও এক মাস পিছিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছি। একটি সিদ্ধান্তে পৌঁছানোর পর এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।" 

গ্যাসের চাহিদার বিপরীতে নিরাপত্তা আমানতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমরা শিল্পপতিদের জন্য বাধ্যতামূলক সিকিউরিটি ডিপোজিট নিয়েও আলোচনা করেছি। মালিকদের তাদের গ্যাসের চাহিদার বিপরীতে কোনো অতিরিক্ত অর্থ জমা করতে হবে না।" 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রধানমন্ত্রীর উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আমাদের কাছে অতিরিক্ত নিরাপত্তা অর্থ দাবি করবে না। যদি তারা সেই টাকা নেয়, তাহলে প্রতিটি মিল মালিককে অতিরিক্ত ৮-১০ কোটি টাকা জমা দিতে হবে।"

তিনি আরও জানান, "গত সপ্তাহে প্রধানমন্ত্রীর অফিসের একটি বৈঠকে, আমরা একটি ইঙ্গিত পেয়েছি যে বর্ধিত দাম মার্চ পর্যন্ত পেছানো হবে।" তবে ব্যবসায়ীরা লিকুইড ন্যাচারাল গ্যাসের (এলএনজি) নতুন কার্গো না আসা পর্যন্ত দাম না বাড়ানোর যুক্তি দেখিয়েছিলেন।

আট মাসের বিরতির পর সরকার এখন যেকোনো সময় গ্যাসের বিশ্ববাজার থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি পুনরায় শুরু করতে প্রস্তুত।

মোহাম্মদ আলী খোকন আরো বলেন, "একই সাথে ব্যবসায়ী নেতারা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে গ্যাসের শুল্ক কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।"

জানুয়ারির ১৮ তারিখে হঠাৎ করেই ভর্তুকি কমানো এবং রাজস্ব ঘাটতি কাটানোর লক্ষ্যে গ্যাসের দাম ১৭৯% বাড়িয়ে দেয় সরকার।

এর ফলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৫.০২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা (১৭৯% বৃদ্ধি) করা হয়েছে। এছাড়াও, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য গ্যাসের দাম ১৬ টাকা (৮৮% বৃদ্ধি) থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। ভারি শিল্পের ক্ষেত্রে গ্যাসের দাম ১১.৯৮ টাকা থেকে ৩০ টাকা (১৫০% বৃদ্ধি) হয়েছে।

মাঝারি শিল্পের জন্যও নতুন দাম ১১.৭৮ টাকা থেকে থেকে ৩০ টাকা (১৫৫% বৃদ্ধি) নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য গ্যাসের দাম প্রতি ঘনমিটার ২৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ৩০.৫০ টাকা (১৪% বৃদ্ধি) করা হয়েছে।

তবে আবাসিক খাতসহ সার ও চা উৎপাদনের কাজে গ্যাসের দাম বাড়ানো হয়নি।

১৮ জানুয়ারিতে প্রকাশিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেট বিজ্ঞপ্তি অনুসারে নতুন দামগুলো কার্যকর হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি থেকে।।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকের বিষয়ে ওয়াকিবহাল সূত্র থেকে জানা গিয়েছে, ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিনও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের গ্যাসের দাম বৃদ্ধির তারিখ এপ্রিল পর্যন্ত পেছানোর অনুরোধ করেছেন এবং মাঝখানের সময়টুকুতে এলএনজি আমদানির জন্য নতুন এলসি খোলার সুযোগের অনুরোধ জানিয়েছেন।

গ্যাসের এই দাম বৃদ্ধির কারণ হিসেবে জ্বালানি বিভাগ বলেছে, স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি আমদানি করে বর্ধিত গ্যাসের চাহিদা মেটাতে হবে।

বাড়িতে গ্যাসের সংকট এবং শিল্পকারখানায় গ্যাসের নিয়মিত সরবরাহের জন্য ব্যবসায়ীদের বারবার আবেদন করলে প্রধানমন্ত্রী সংসদকে বলেছিলেন যে, উদ্যোক্তারা নিরবচ্ছিন্ন সরবরাহ পেতে চাইলে সরকার বিশ্ববাজার থেকে যে দামে জ্বালানি ক্রয় করে, সেই দাম দিতে হবে।

এদিকে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, "সাম্প্রতিক ১৭৯% শুল্ক বৃদ্ধিও শিল্পকারখানাগুলোতে নিয়মিত গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেয় না।" 
 
Related Topics

টপ নিউজ

গ্যাসের দাম বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • গ্যাসের শুল্ক ৩৩ শতাংশ বৃদ্ধি বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ কমিয়ে দেবে
  • ‘বৈষম্যমূলক’ গ্যাসমূল্য বৃদ্ধিতে আপত্তি বিডা’র, সংশোধনের প্রস্তাবে এনার্জি কমিশনকে চিঠি
  • বিনিয়োগ ও শিল্পে সুষম প্রতিযোগিতা নিশ্চিতে সামঞ্জস্যপূর্ণ জ্বালানিমূল্য নির্ধারণের আহ্বান ফিকি-র 
  • শিল্পে গ্যাসের মূল্য ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই
  • বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়ল, সামনে বাড়বে বিদ্যুতের দাম

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net