Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
‘বৈষম্যমূলক’ গ্যাসমূল্য বৃদ্ধিতে আপত্তি বিডা’র, সংশোধনের প্রস্তাবে এনার্জি কমিশনকে চিঠি

অর্থনীতি

আহসান হাবীব তুহিন
16 April, 2025, 02:40 pm
Last modified: 16 April, 2025, 04:13 pm

Related News

  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ
  • এলপিজি আমদানি ৪৪ শতাংশ বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

‘বৈষম্যমূলক’ গ্যাসমূল্য বৃদ্ধিতে আপত্তি বিডা’র, সংশোধনের প্রস্তাবে এনার্জি কমিশনকে চিঠি

বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, গত ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। এতে নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্য বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। 
আহসান হাবীব তুহিন
16 April, 2025, 02:40 pm
Last modified: 16 April, 2025, 04:13 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ লক্ষ্যে ১৫ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) চিঠি দিয়েছে সংস্থাটি।

চিঠিতে বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি সংশোধনের জন্য বিডা চেয়ারম্যান একটি চিঠি দিয়েছেন বলে জেনেছি। কিন্তু চিঠিটি এখনো আমার হাতে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত গ্যাসের মূল্য সংশোধনের সুযোগ নেই। তবে যেহেতু বিডা চেয়ারম্যান অনুরোধ করেছেন, সেটা কিভাবে বিবেচনা করা যায় তা নির্ধারণের জন্য বিষয়টি কমিশনের মিটিংয়ে আলোচনা করা হবে। পাশাপাশি স্টেকহোল্ডারদেরও এ বিষয়ে মতামত নেয়া হবে। তাদের মতামত এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বিডা চেয়ারম্যান চিঠিতে উল্লেখ করেছেন, গত ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। এতে নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্য বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। 

চিঠিতে তিনি বলেন, বিনিয়োগকারীরা ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে অন্যায্য প্রতিযোগীতামূলক বলে মনে করছেন এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা মনে করছি এই সিদ্ধান্তে দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্থ হবে।

তিনি আরও বলেন, বিডা সরকারের ভর্তুকি হ্রাসের বিষয়ে দ্বিমত পোষণ করছে না। তবে ভর্তুকি হ্রাসের বিষয়টি সার্বজনীন করা যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বিডা আয়োজিত 'বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫'-এ ৪০টি দেশ থেকে প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। এই বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিদ্যমান সুযোগ-সুবিধা দেখে এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বেশ কয়েকজন বিনিয়োগকারী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তি করে বাংলাদেশ বিনিয়োগ প্রতিশ্রুতি প্রদান করেছেন।

'সামিটের ঠিক পরপর বিইআরসি বৈষম্যমূলক গ্যাসের মূল্য বৃদ্ধির এ ঘোষণায় বিনিয়োগ আগ্রহীহণের মধ্যে নিঃসন্দেহে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে', যোগ করেন বিডা চেয়ারম্যান। 

Related Topics

টপ নিউজ

গ্যাস / গ্যাসের দাম বৃদ্ধি / বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) / বিডা / বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ
  • এলপিজি আমদানি ৪৪ শতাংশ বাড়লেও খুচরা বাজারে স্বস্তি নেই
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net