Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা ফেসবুক, ইন্টারনেটের সমস্যা সৃষ্টিকারী ব্যবহারকারী: গবেষণা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2023, 12:05 pm
Last modified: 25 January, 2023, 01:03 pm

Related News

  • বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
  • ‘চিটাগং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রসঙ্গে
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ: জরিপ
  • গ্রাহকরা কি অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন?

বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা ফেসবুক, ইন্টারনেটের সমস্যা সৃষ্টিকারী ব্যবহারকারী: গবেষণা 

গবেষণাটির জন্য ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে ১ হাজার ১০১ জন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মধ্যে একটি অনলাইন জরিপ চালানো হয়।
টিবিএস রিপোর্ট
25 January, 2023, 12:05 pm
Last modified: 25 January, 2023, 01:03 pm
ছবি-টিবিএস

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ফেসবুক এবং ইন্টারনেটভিত্তিক অন্যান্য প্ল্যাটফর্মে সমস্যা সৃষ্টিকারী ব্যবহারকারী (প্রবলেম্যাটিক ইউজার) হিসাবে চিহ্নিত হয়েছে একটি গবেষণায়। করোনা মহামারির সময়ে তাদের এ প্রবণতা বৃদ্ধি পায় বলে উল্লেখ করা হয়েছে সেখানে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) 'নেচার' সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় এমন তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, মহামারি চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মধ্যে আচরণগত সমস্যা বৃদ্ধির সাথে ইন্টারনেটের সমস্যাযুক্ত ব্যবহার (পিইউআই) এবং ফেসবুকের সমস্যাযুক্ত ব্যবহার (পিইউএফ) সম্পর্কযুক্ত।  

গ্রামীণ বাসস্থান, লেখাপড়ার চেয়েও বিনোদনের উদ্দেশ্যে ইন্টারনেটে বেশি সময় কাটানো, সিনেমা বা টিভি শো ডাউনলোড করা, প্রেমের সম্পর্কে ব্যর্থ- এসবই ইন্টারনেট ও ফেসবুকের সমস্যাযুক্ত ব্যবহারের নির্ণায়ক হিসেবে ধরা হয়েছে। 

গবেষণাটির জন্য ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে ১ হাজার ১০১ জন বাংলাদেশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মধ্যে একটি ক্রস-সেকশনাল অনলাইন জরিপ করা হয়।

পিইউআই এবং পিইউএফ মূল্যায়ন করতে ইন্টারনেট আসক্তির টেস্ট এবং ফেসবুক আসক্তির পরিসীমা (স্কেল) ব্যবহৃত হয়েছিল।

অংশগ্রহণকারীদের মধ্যে যথাক্রমে ৩৯.৩% পিইউআই এবং ৩৭.১% পিইউএফ মেলে। 

সমীক্ষা অনুযায়ী, গ্রামে বসবাসকারী, আর্টসের শিক্ষার্থী, মেজর বা প্রধান বিষয় নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থী, বাবা-মায়ের সাথে মধ্যম মাত্রার সম্পর্ক, প্রেমে ব্যর্থ, গুরুতর অসুখ বা কোমর্বিডিটি, দীর্ঘ সময় ইন্টারনেটের ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সিনেমা বা টিভি শো ডাউনলোড ইত্যাদির সাথে ইন্টারনেটের সমস্যাযুক্ত ব্যবহার (পিইউআই) জড়িত।

এর মধ্যে গ্রামে বাস, নিম্ন আয়, আর্টসের শিক্ষার্থী, প্রেমে ব্যর্থ, পড়ার চেয়ে ইন্টারনেটে বেশি সময় ব্যয়, সিনেমা বা টিভি শো ডাউনলোড ইত্যাদি ফেসবুকের সমস্যাযুক্ত ব্যবহারের (পিইউএফ) সাথেও সংশ্লিষ্ট।

গবেষণাটি পরিচালনা করেন আবু সাঈদ, মোঃ সাইফুল ইসলাম, এনরিকা ক্রিস্টোফার, আবদুল্লাহ আল জুবায়ের, সত্যজিৎ কুন্ডু, মোহাম্মদ রায়হান তারিক, সাদিয়া সুলতানা, মোঃ হাসান আল বান্না, মোঃ হাফিজুর রহমান, মোঃ শফিকুল ইসলাম খান, এম তাসদিক হাসান এবং কামরুন নাহার কলি প্রমুখ। 

শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার রোধে সাইকোলজিক্যাল এডুকেশন ক্যাম্পেইন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বাধীন অন্যান্য যথাযথ উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে প্রতিবেদনে।  

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট ব্যবহারকারী / বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
  • ‘চিটাগং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রসঙ্গে
  • স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ: জরিপ
  • গ্রাহকরা কি অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাবেন?

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net