Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
সাড়ে চার হাজার পাউন্ড মাসিক বেতন প্রস্তাব করেও পছন্দসই রাঁধুনি পাচ্ছেন না রোনালদো!

খেলা

টিবিএস ডেস্ক
20 January, 2023, 06:35 pm
Last modified: 20 January, 2023, 06:42 pm

Related News

  • ‘যেকোনো কিছুই সম্ভব’: প্রতিপক্ষে আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের মিডফিল্ডার দুয়ার্তে
  • স্বপ্নযাত্রা চলছেই; ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে, পেল আর্জেন্টিনাকে
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

সাড়ে চার হাজার পাউন্ড মাসিক বেতন প্রস্তাব করেও পছন্দসই রাঁধুনি পাচ্ছেন না রোনালদো!

নতুন বাড়িতে ওঠার আগে সৌদির অন্যতম ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের কিংডম টাওয়ারে থাকছেন আল নাসেরের এ তারকা। টাওয়ারের ৪৮ ও ৫০ নম্বর ফ্লোরে পরিবারসহ মাসিক ৩ লাখ ডলার ভাড়ায় বিলাসী জীবনযাপন করছেন রোনালদো।
টিবিএস ডেস্ক
20 January, 2023, 06:35 pm
Last modified: 20 January, 2023, 06:42 pm
ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর বর্তমানে সৌদি আরবেই বসবাস করছেন। তবে ৩৮ বছর বয়সী এ ফুটবলার সম্প্রতি নিজ দেশ পর্তুগালেও একটি বাড়ি তৈরি করছেন।

ধারণা করা হচ্ছে, ফুটবল থেকে অবসর গ্রহণের পর জীবনের পরবর্তী সময়গুলো এ বাড়িতেই বসবাস করবেন তিনি। ডেইলি মিরর-এর খবর অনুযায়ী, নবনির্মিত ঐ বাড়ির জন্য পছন্দসই রাঁধুনি নিয়োগ দিতে হিমশিম খাচ্ছেন রোনালদো।

রোনালদোর নতুন এ বাড়ির জন্য চার হাজার পাঁচশত পাউন্ড মাসিক বেতনে রাঁধুনি নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শর্ত হিসেবে পর্তুগালের ঐতিহ্যবাহী খাবার এবং সুশির মতো বৈশ্বিক নানা খাবার রান্নায় পারদর্শী কাউকে খোঁজা হচ্ছে।

এছাড়াও রোনালদোর বাড়িতে জাপানী খাবার প্রস্তুতের জন্য আলাদা স্থান তৈরি করা হয়েছে। কিন্তু এসব খাবার তৈরিতে পারদর্শী উপযুক্ত কাউকে এখনো খুঁজে পাননি তিনি।

রোনালদোর অবসর পরবর্তী জীবনে থাকার উদ্দেশ্যে তৈরি এ বাড়িটি মূলত পর্তুগালের সমুদ্র তীরবর্তী অঞ্চল কুয়েন্টা ডা ম্যারিনহায় অবস্থিত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এখানে জমি কিনে বাড়িটি তৈরির কাজ শুরু করেন রোনালদো।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের জুন মাসে ১৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে বাড়িটির নির্মাণ কাজ শেষ হবে। বর্তমানে সৌদি আরবে থাকার জন্যও পছন্দের একটি বাড়ি খুঁজছেন রোনালদো।

নতুন বাড়িতে ওঠার আগে সৌদির অন্যতম ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের কিংডম টাওয়ারে থাকছেন আল নাসেরের এ তারকা। টাওয়ারের ৪৮ ও ৫০ নম্বর ফ্লোরে পরিবারসহ মাসিক ৩ লাখ ডলার ভাড়ায় বিলাসী জীবনযাপন করছেন রোনালদো।

সাংবাদিক পিয়েরস মর্গানের কাছে বিতর্কিত সাক্ষাৎকারের পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর সম্পর্ক ছিন্ন হয়।

এর দেড় মাস পর আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েও নিষেধাজ্ঞার কারণে এতদিন মাঠে নামতে পারেননি পর্তুগিজ এ সুপারস্টার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পিএসজির বিপক্ষে অলস্টার একাদশের হয়ে মাঠে নামার মাধ্যমে সৌদি আরবের ফুটবলে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর।

মেসি-এমবাপ্পেদের কাছে সৌদি অলস্টার ৫-৪ গোলে হারলেও, রোনালদো পেয়েছেন দুই গোল। সাথে ছিল আরও কিছু দুর্দান্ত মুহূর্ত। সবমিলিয়ে বেশ স্বপ্নের মতোই একটা অভিষেক কেটেছে সিআর সেভেনের।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / আল নাসের / সুশি / রাঁধুনি / পাচক / শেফ / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • ‘যেকোনো কিছুই সম্ভব’: প্রতিপক্ষে আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের মিডফিল্ডার দুয়ার্তে
  • স্বপ্নযাত্রা চলছেই; ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে, পেল আর্জেন্টিনাকে
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net