Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
টম ক্রুজের চেয়েও ধনী অভিনেতা শাহরুখ খান

বিনোদন

টিবিএস ডেস্ক
19 January, 2023, 08:10 pm
Last modified: 19 January, 2023, 08:13 pm

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

টম ক্রুজের চেয়েও ধনী অভিনেতা শাহরুখ খান

সম্পত্তি হিসেবে ‘মান্নাত’ ছাড়াও শাহরুখের সংগ্রহে রয়েছে বিশ্বের নামীদামী ব্র্যান্ডের ব্যয়বহুল সব গাড়ি। রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ থেকে শুরু করে অডি; সবই রয়েছে শাহরুখের সংগ্রহে।
টিবিএস ডেস্ক
19 January, 2023, 08:10 pm
Last modified: 19 January, 2023, 08:13 pm

দীর্ঘ তিন দশক ধরে বলিউডে একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। নিজের অভিনয়ের যাদুতে জয় করেছেন কোটি কোটি দর্শকের হৃদয়। তবে শুধু খ্যাতির দিক দিয়েই নয় বরং শাহরুখ টাকার অঙ্কেও ছাড়িয়ে গেছেন বিশ্বের বড় বড় সব অভিনেতাদের। সম্প্রতি 'দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস' এর তৈরি এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এশিয়ার সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ। এমনকি হলিউডের টম ক্রুজের চেয়েও বেশি ধনী এ বলিউড তারকা! 

সম্প্রতি সংস্থাটি বিশ্বের শীর্ষ ৮ জন ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় এশিয়া থেকে একমাত্র শাহরুখ খানই জায়গা করে নিয়েছেন। এমনকি সমীক্ষা অনুযায়ী গোটা বিশ্বে ধনী তারকাদের তালিকায় শাহরুখের স্থান চতুর্থ। 

বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখের সম্পত্তির পরিমাণও চমকে দেওয়ার মত। নিজের তারকাখ্যাতির জোরে মোট ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার মালিক বনেছেন 'কিং খান'। তালিকায় অনেকটা বড় ব্যবধানেই শাহরুখ খান পিছনে ফেলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজকে। ৬২০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক 'মিশন ইম্পসিবল' খ্যাত এই তারকা। 

'দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস' এর তৈরি তালিকায় শীর্ষে রয়েছেন আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড। জেরির সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা ও পরিচালক টেইলর পেরি। তাঁরও মোট সম্পত্তি প্রায় ১ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার এই তালিকায় তিন নম্বর রয়েছে হলিউড তারকা 'দ্য রক' খ্যাত ডোয়াইন জনসনের। তাঁর সম্পদের পরিমাণ ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।

শাহরুখ খানের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণও অঢেল। মুম্বাইতে শাহরুখ নিজের যে বাসভবন বানিয়েছেন সেটাকে 'রাজপ্রসাদ' বললেও ভুল হবেনা। 'মান্নাত' নামে পরিচিতি শাহরুখের এ বাসভবনের বাজারদর প্রায় ২০০ কোটি টাকা! কিছুদিন আগেই এই বাড়িতেই শাহরুখ একটি হীরার নেমপ্লেট লাগিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ধারণা করা হয় যে, একক সম্পত্তি হিসেবে 'মান্নাত' ই শাহরুখের সবচেয়ে দামী সম্পত্তি। 

তবে সম্পত্তি হিসেবে 'মান্নাত' ছাড়াও শাহরুখের সংগ্রহে রয়েছে বিশ্বের নামীদামী ব্র্যান্ডের ব্যয়বহুল সব গাড়ি। রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ থেকে শুরু করে অডি; সবই রয়েছে শাহরুখের সংগ্রহে। অন্যদিকে অবসর সময় কাটানোর জন্য কিংবা পার্টি করার জন্য বলিউড বাদশাহর রয়েছে আলাদা বাড়ি ও বাংলো। এছাড়াও শাহরুখ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম সফল দল কোলকাতা নাইট রাইডারস এবং বলিউডের অন্যতম প্রোডাকশন হাউস 'রেড চিলিস এন্টারটেইনমেন্ট' এর মালিক। 

আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'পাঠান'। ইতিমধ্যেই সিনেমাটির বেশ কয়েকটি গান দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও গত শনিবার বিখ্যাত বুর্জ খালিফায় প্রদর্শিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সবকিছু মিলিয়ে এসআরকে ভক্তরা আশা করছেন যে, 'পাঠান' বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / বলিউড / সর্বোচ্চ আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ‘জাব উই মেট’ ছিল ইমতিয়াজ আলীর সবচেয়ে বেশি প্রত্যাখ্যান হওয়া চিত্রনাট্য, প্রথম ভরসা রেখেছিলেন কে?
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net