Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
যে কারণে ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে চায়ের স্টল দিয়েছেন স্নাতকোত্তর পাশ এই নারী

অফবিট

হিন্দুস্তান টাইমস
17 January, 2023, 03:35 pm
Last modified: 17 January, 2023, 03:55 pm

Related News

  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • কম উৎপাদনশীলতা ও উচ্চ খরচে আটকে যাচ্ছে বাংলাদেশের চা রপ্তানি
  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক

যে কারণে ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে চায়ের স্টল দিয়েছেন স্নাতকোত্তর পাশ এই নারী

জানা গেছে, চা বিক্রেতা ওই নারীর নাম শর্মিষ্ঠা ঘোষ। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতেও চাকরি করেছেন তিনি। এরপরে নিজ উদ্যোগে চায়ের স্টল খুলে বসেছেন শর্মিষ্ঠা।
হিন্দুস্তান টাইমস
17 January, 2023, 03:35 pm
Last modified: 17 January, 2023, 03:55 pm
নিজের অস্থায়ী চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে আছেন শর্মিষ্ঠা ঘোষ। ছবি: হিন্দুস্তান টাইমস

"কোনো কাজই ছোট নয়, কিন্তু আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে",  দিল্লিতে স্নাতকোত্তর সম্পন্ন করে চায়ের স্টল দিয়ে বসা এক নারীর ছবি পোস্ট করে লিংকডইনে এটাই লিখেছিলেন ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না। রাতারাতি তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ নানা মন্তব্য করতে থাকেন।

কিন্তু কে এই নারী যাকে নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় চলছে এত আলোচনা? ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না তার পোস্টে লিখেছেন- "কিছুদিন আগে আমি দিল্লির গোপিনাথ বাজারে ঘোরার সময় চা খেতে মন চাইছিল। সেসময় হঠাৎ একজন স্মার্ট, ইংলিশে কথা বলা তরুণীকে অস্থায়ী স্টলে চা বিক্রি করতে দেখে আমি বেশ অবাক হলাম।" পোস্টের পরবর্তী অংশে তিনি ওই নারীর সাথে কথপোকথনের আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন।

জানা গেছে, চা বিক্রেতা ওই নারীর নাম শর্মিষ্ঠা ঘোষ। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতেও চাকরি করেছেন তিনি। এরপরে নিজ উদ্যোগে চায়ের স্টল খুলে বসেছেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার স্বপ্ন, তিনি অনেক বড় উদ্যোক্তা হবেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশে তার চায়ের দোকানটির শাখা থাকবে। নিজের স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপ হিসেবে ছোট্ট এই চায়ের স্টল দিয়েছেন শর্মিষ্ঠা।

তবে এই উদ্যোগ শর্মিষ্ঠার একার নয়; তার বান্ধবী ভাবনা রাও, যিনি লুফটহানজা এয়ারলাইনসে কাজ করেন, তিনিও তার সঙ্গে এ উদ্যোগের অংশীদার। তিনি তার ঘরের কাজের সহকারীকেও বাড়তি উপার্জনের জন্য এই চায়ের স্টলে কাজ দিয়েছেন।

ব্রিগেডিয়ার সঞ্জয় খান্না তার পোস্টে লিখেছেন, "আমি তার (শর্মিষ্ঠা) অনুমতি নিয়েই তার ছবি তুলেছি এবং এই পোস্ট লিখছি। কারণ আমার কাছে মনে হয়, পৃথিবীতে ছোট বা নিম্নশ্রেণীর চাকরি বলতে কিছু নেই। একজন মানুষের মধ্যে অবশ্যই তার স্বপ্ন পূরণের জন্য উদ্যম ও প্রচেষ্টা থাকতে হবে।"

তিনি আরও যোগ করেন, "আমি মনে করি, আমাদের সবসময় শুধু উচ্চপদে চাকরি ও যোগ্যতার কথা ভাবা উচিত নয়; বরং নিজের স্বপ্নপূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং নিজের অর্জনের ঝুলি ভারি করা উচিত।" কথাগুলো লেখার পাশাপাশি তিনি অস্থায়ী চায়ের স্টলের সামনে শর্মিষ্ঠার একটি ছবিও পোস্ট করেছেন।

চারদিন আগের এই পোস্টে এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি রিএকশন এসেছে; অনেকেই নিজেদের মতামত ব্যক্ত করেছেন সেখানে।

জনৈক লিংকডইন ব্যবহারকারী লিখেছেন, "এটা খুবই অনুপ্রেরণাদায়ক একটা গল্প। আমি শীঘ্রই গোপিনাথ বাজারে তার চায়ের দোকান থেকে চা খাবো। আমাদের সাথে তার গল্পটা শেয়ার করার জন্য ধন্যবাদ।"

আরেকজন শর্মিষ্ঠাকে উদ্দেশ্য করে লিখেছেন, "একজন মহৎ কর্মী হিসেবে আপনার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এটা খুবই অনুপ্রেরণাদায়ক! সত্যিকার অর্থেই আপনি আপনার কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে পারবেন।" তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, "দারুণ বিষয় শেয়ার করেছেন, এর জন্যে ধন্যবাদ! 
 
Related Topics

টপ নিউজ

স্নাতকোত্তর পড়াশোনা / দিল্লি / চা / বিক্রেতা / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • কম উৎপাদনশীলতা ও উচ্চ খরচে আটকে যাচ্ছে বাংলাদেশের চা রপ্তানি
  • নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net