Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
‘বাইরে থেকে সাকিব ভাইয়ের চিৎকার দেখে বোলার বদলাচ্ছিলাম’

খেলা

টিবিএস রিপোর্ট
10 January, 2023, 09:00 pm
Last modified: 10 January, 2023, 09:02 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

‘বাইরে থেকে সাকিব ভাইয়ের চিৎকার দেখে বোলার বদলাচ্ছিলাম’

বিপিএলের বিতর্কিত এই ঘটনায় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচের পরে যে ব্যাখ্যা দিলেন, সেটা শুনলে সত্যিকার অর্থেই এটাকে পাড়ার ক্রিকেট ম্যাচ মনে হবে।
টিবিএস রিপোর্ট
10 January, 2023, 09:00 pm
Last modified: 10 January, 2023, 09:02 pm

ব্যাপারটি পাড়ার ক্রিকেটের মতো। বাঁহাতি ব্যাটসম্যান দেখে বোলার বদলে ডানহাতিকে টানলেন অধিনায়ক। বোলার পাল্টানো দেখে প্রান্ত বদলে নিলেন ব্যাটসম্যানরাও। এভাবে চললো কিছুক্ষণ, এরপর অনাকাঙ্খিত ঘটনা। প্রতিপক্ষ দলের অধিনায়ক মাঠে ঢুকে গিয়ে শাসিয়ে এলেন আম্পায়ারকে। 

বিপিএলের বিতর্কিত এই ঘটনায় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান পরে যে ব্যাখ্যা দিলেন, সেটা শুনলে সত্যিকার অর্থেই এটাকে পাড়ার ক্রিকেট ম্যাচ মনে হবে। উইকেটরক্ষক ডানহাতি এই ব্যাটসম্যান ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানালেন, ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান মাঠের বাইরে থেকে চিৎকার করছিলেন বলে তিনি বোলার বদলাচ্ছিলেন। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের করা ১৫৮ রানের জবাবে ব্যাটিংয়ে নামে বরিশাল। এই ইনিংসের শুরু বাধে বিপত্তি, এই ঘটনায় ম্যাচ শুরু হতে মিনিট পাঁচেক দেরি হয়। সোহান বোলার পরিবর্তন করায় প্রান্ত বদল করেন বরিশালের দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়, আর এটা চলে কয়েক দফায়। এক পর্যায়ে নিয়মের তোয়াক্কা না করে মাঠে ঢুকে পড়েন সাকিব, তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। 

ম্যাচের পর ঘটনার বর্ণনায় সোহান বলেন, 'সাকিব ভাইয়ের সঙ্গে যখন তর্কাতর্কি হয়েছে, তখন তো আমি ছিলাম না। আমি এই পাশে ছিলাম। মাঠে ছিলাম, কী কথা হয়েছে আমি জানি না। আমি আমার পাশে ছিলাম। আমি দেখছিলাম সাকিব ভাই বাইরে থেকে চিলাচ্ছেন। সাকিব ভাই যখন বাইরে থেকে চিৎকার করছিলেন, আমিও বোলার বদলাচ্ছিলাম।'

দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন সোহান। জাতীয় দলেই তার অভিষেকের সাত বছর হয়ে গেছে, পুরো ক্যারিয়ারের হিসাব করলে সময়কালটা আরও লম্বা। কিন্তু কোনো পর্যায়েই কখনও এমন ঘটনা দেখেননি বলে জানিয়েছেন তিনি। এমন ঘটনা আগে দেখেছেন কিনা, জানতে চাইলে সোহান বলেন, 'আজ দেখলাম, প্রথমবার।' নিয়ম না মেনে সাকিব মাঠে ঢুকে পড়ায় সাকিবের শাস্তি হওয়া উচিত কিনা? এই প্রশ্নটি অবশ্য এড়িয়ে যান তিনি, বলেন, 'কোনো মন্তব্য নেই। আমার আসলে ধারণা নেই।'

এমন ঘটনা কাম্য নয় জানিয়ে সোহান বলেন, 'আপনার দলের জন্য যতটুকু করা দরকার, আমার কাছে মনে হয় যে ফেয়ার এনাফ। যে যার দিক থেকে চেষ্টা করে। আমি অবশ্যই চাইব আমার সেরা বোলার সেরা ব্যাটারের সামনে বোলিং করুক। কেউ চায় না, এ রকম কিছু ঘটে যাক। এটা হয়, কারো এ রকম চিন্তা থাকে না। অনেক কিছু যা মাঝে মধ্যে হয়, আরেকটু বেটার হতে পারে সবকিছু।'

লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের বাঁহাতি ওপেনার চতুরঙ্গ ডি সিলভা স্ট্রাইক প্রান্ত নেন। বোলিং প্রান্তে তখন রংপুরের স্পিনার রকিবুল হাসান। কিন্তু চতুরঙ্গকে স্ট্রাইকে দেখে বোলার পরিবর্তন করে রংপুর। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান বল তুলে দেন ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে।

রংপুরের বোলার পরিবর্তন দেখে প্রান্ত বদল করে নেন বরিশালের দুই ওপেনারও, স্ট্রাইকে যান এনামুল হক বিজয়। এরপর রংপুর আবারও বোলার পাল্টায়, ডানহাতি বিজয়ের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে আনে তারা। এ নিয়ে মাঠের মধ্যে শুরু হয় নাটক। যা ডাগআউট থেকে লক্ষ্য করেন সাকিব। কিছুক্ষণ বাইরে থেকে বিষয়টি দেখার পর বরিশাল অধিনায়ক হাত দিয়ে ইশারা করে দুই ওপেনারকে মাঠ থেকে বেরিয়ে আসতে বলেন। 

বরিশালের দুই ওপেনার তখন আম্পায়ারের সঙ্গে কথা বলছেন, এক পর্যায়ে নিয়ম ভেঙে মাঠে ডুকে পড়েন সাকিব। তখন তার পায়ে খেলার জুতাও ছিল না, স্যান্ডেল পরা সাকিব মাঠে ঢুকে স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়েফুঁরে এগিয়ে যান। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। মিনিট পাঁচেক চলে এই ঘটনা। অবশেষে সাকিব মাঠ ছাড়েন। পরে চতুরঙ্গর বিপক্ষে রকিবুলকে দিয়েই বোলিং শুরু করায় রংপুর। 

Related Topics

টপ নিউজ

নুরুল হাসান সোহান / সাকিব আল হাসান / রংপুর রাইডার্স / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net