Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
কন্টেইনার হ্যান্ডেলিং কমলেও ‘৩০ মিলিয়ন-টিইইউ ক্লাবে’ বছর শেষ করল চট্টগ্রাম বন্দর

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
01 January, 2023, 11:00 am
Last modified: 01 January, 2023, 12:52 pm

Related News

  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো

কন্টেইনার হ্যান্ডেলিং কমলেও ‘৩০ মিলিয়ন-টিইইউ ক্লাবে’ বছর শেষ করল চট্টগ্রাম বন্দর

২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) এবং পানগাঁও আইসিটি (ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল)-তে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণসহ মোট ৩১ লাখ ২৩ হাজার ৯৪৭ টিইইউ কন্টেইনার হ্যান্ডেল করেছে বন্দর।
শাহাদাৎ হোসেন চৌধুরী
01 January, 2023, 11:00 am
Last modified: 01 January, 2023, 12:52 pm
ইনফোগ্রাফ: টিবিএস

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে ২০২২ সালে কন্টেইনার হ্যান্ডেলিং কমেছে প্রায় ৭৪ হাজার ৫০০ টিইইউ (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট)। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিলাস জাতীয় পণ্য আমদানিতে কড়াকড়ি, বৈশ্বিক বাণিজ্যে মন্দার কারণে কন্টেইনার হ্যান্ডেলিং কমেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা। 

তবে ২০২২ সালে কন্টেইনার হ্যান্ডেলিং কমলেও চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডেলিং বেড়েছে ৩.১০ শতাংশ । ২০২২ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে ৪ হাজার ৩৪৪ টি। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪ হাজার ২০৯ টি।

২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কমলাপুর আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) এবং পানগাঁও আইসিটি (ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল) তে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণসহ মোট ৩১ লাখ ২৩ হাজার ৯৪৭ টিইইউ কন্টেইনার হ্যান্ডেল করেছে বন্দর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, "ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক মন্দা, এবং বিলাসজাতীয় পণ্য আমদানিতে সরকারি বিধি-নিষেধের কারণে আমদানি কমেছে। সেজন্য কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণও গত বছরের তুলনায় কমেছে। একই অবস্থা পৃথিবীর অন্যান্য বন্দরেও।" 

২০১৯ সালে প্রথমবারের মতো 'ত্রিশ মিলিয়ন-টিইইউ ক্লাব'-এ প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। তবে কোভিড মহামারির ধাক্কায় পরের বছর এ অর্জন ধরে রাখা সম্ভব হয়নি। ২০২০ সালে চট্টগ্রাম বন্দর প্রায় ২৮ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডেল করেছে।

২০১৯ সালে লন্ডন ভিত্তিক লয়েডসের বিশ্বের ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৫৮তম থাকলেও হ্যান্ডেলিংয়ের পরিমাণ কমে আসায় ২০২০ সালে ওই তালিকায় ৬৭তমতে নেমে আসে বন্দরের অবস্থান।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ৩ লাখ ৭৪ হাজার ৫৭১ টিইইউ বাড়লে বন্দরের অবস্থান উন্নতি হয় ৪ ধাপ। অর্থাৎ, ২০২১ সালে বন্দরের অবস্থান হয় ৬৩ তম। 

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম টিবিএসকে বলেন, "চাহিদা অনুযায়ী এলসি দিতে পারছেনা ব্যাংকগুলো। ফলে আমদানির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। এর প্রভাব পড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে।" 

বছরে প্রায় ৪ হাজার জাহাজ হ্যান্ডেল করে চট্টগ্রাম বন্দর; দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই হয় এই বন্দর দিয়ে। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম বন্দর / কন্টেইনার হ্যান্ডেলিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net