Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
করোনায় তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে: জাতিসংঘ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 April, 2020, 08:40 am
Last modified: 17 April, 2020, 12:32 pm

Related News

  • ইরান যুদ্ধের কারণে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা, বিশ্বজুড়ে ক্ষুধা পৌঁছাতে পারে ঐতিহাসিক পর্যায়ে: জাতিসংঘ
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

করোনায় তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে: জাতিসংঘ

বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন বলছে, এসময় বিশ্ব নেতাদের উচিত করোনা মোকাবিলায় ভারসাম্য বজায় রাখা, যাতে অর্থনীতি সচল থাকে। অন্যথায় করোনার পাশাপাশি অনাহার ও অর্থনৈতিক মন্দায় অনেক মানুষ মারা যাবে।
টিবিএস ডেস্ক
17 April, 2020, 08:40 am
Last modified: 17 April, 2020, 12:32 pm

মহামারি করোনাভাইরাসের সময় সারা পৃথিবীতে ৩ কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য সহায়তা দানকারী শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। 

সম্প্রতি সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিজলে বলেছেন, ডব্লিউএফপি বিশ্বের ঝুঁকিপূর্ণ মানুষের কাছে খাদ্য পৌঁছতে পর্যাপ্ত সহায়তা না পেলে, করোনা মহামারির সময় অনাহারে মারা যেতে পারে অন্তত ৩ কোটি মানুষ। দ্য গ্লোব অ্যান্ড মেইল-এর এক প্রতিবেদনে এই খবর জানা যায়।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি সুস্থ হয়ে উঠছেন বিজলে। তিনি বলেন, বিশ্বজুড়ে ১০ কোটি মানুষকে খাদ্য দেওয়ার জন্য বিভিন্ন দেশের আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল ডব্লিউএফপি। এদের মধ্যে ৩ কোটি মানুষের জীবন রক্ষার্থে ওই খাদ্য অপরিহার্য।

করোনাভাইরাসে বিশ্বের অর্থনীতি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজলে আশঙ্কা প্রকাশ করেন, এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকার ডব্লিউএফপিতে অর্থায়ন কমিয়ে দিতে পারে। তেমনটা হলে, এর পরিণতি হবে ভয়ানক।

তিনি বলেন, আমরা অর্থায়ন হারালে অন্তত ৩ কোটি মানুষ না খেয়ে মারা যেতে পারে।

এই হিসাবে, তিন মাসে প্রতিদিন মরবে ৩ লাখ মানুষ। এসময় বিশ্ব নেতাদের উচিত করোনা মোকাবিলায় ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে অর্থনীতি সচল থাকে। অন্যথায় করোনার পাশাপাশি অনাহার ও অর্থনৈতিক মন্দায় অনেক মানুষের প্রাণহানী ঘটবে।

গত ১৩ই মার্চ বিজলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এর কয়েকদিন আগে বেশকিছু দেশ সফর করেন তিনি। তবে ঠিক কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত নন বলে জানানা এই জাতিসংঘ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ডব্লিউএফপি / বিশ্ব খাদ্য কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান যুদ্ধের কারণে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা, বিশ্বজুড়ে ক্ষুধা পৌঁছাতে পারে ঐতিহাসিক পর্যায়ে: জাতিসংঘ
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net