Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
চট্টগ্রামে ১৮টি গার্মেন্টসসহ চালু রয়েছে ১০৮টি কারখানা; ঝুঁকিতে কয়েক লাখ শ্রমিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2020, 09:25 pm
Last modified: 16 April, 2020, 09:32 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

চট্টগ্রামে ১৮টি গার্মেন্টসসহ চালু রয়েছে ১০৮টি কারখানা; ঝুঁকিতে কয়েক লাখ শ্রমিক

ইতোমধ্যে চট্টগ্রামে পোশাক কারখানার এক কর্মকর্তা ও তার পরিবারের চারজন করোনায় আক্রান্ত হলেও করোনা সংক্রমণের এ ঝুঁকি আমলে না নেয়ার বিষয়টি আত্মঘাতী ও অপরিণামদর্শী মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 
টিবিএস রিপোর্ট
16 April, 2020, 09:25 pm
Last modified: 16 April, 2020, 09:32 pm
ছবি: মুমিত এম/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং বিজিএমইএ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (বেপজা) থেকে সকল কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও তা মানছে না শতাধিক কারখানা মালিক। 

চট্টগ্রামে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালু রয়েছে ১৮টি তৈরি পোশাক কারখানাসহ ১০৮টি কারখানা। ফলে করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এসব কারখানায় কাজ করা কয়েক লাখ শ্রমিক।

ইতোমধ্যে চট্টগ্রামে পোশাক কারখানার এক কর্মকর্তা ও তার পরিবারের চারজন করোনায় আক্রান্ত হলেও করোনা সংক্রমণের এ ঝুঁকি আমলে না নেয়ার বিষয়টি আত্মঘাতী ও অপরিণামদর্শী মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

অন্যদিকে প্রণোদনা দেওয়ার ঘোষণার পরও তৈরি পোশাক কারখানা খোলা রাখায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের তথ্য মতে চট্টগ্রামে ৭১১টি পোশাক কারখানাসহ ১ হাজার ২২৯টি কারখানা আছে। এর মধ্যে আদেশ অমান্য করে চট্টগ্রামে ১১৬টি কারখানা চালু রয়েছে। এগুলোর  মধ্যে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ৪টি, ডাবলমুরিং এলাকায় ২টি, পাহাড়তলী-হালিশহর ও আকবরশাহ এলাকায় ১টি, চান্দগাও এলাকায় ৩টি, পাঁশলাইশ-খুলশী এলাকায় ২টি, বায়েজিদ বোস্তামী এলাকায় ৩টি, কোতোয়ালী-বাকলিয়া এলাকায় ২টি এবং কর্ণফুলী এলাকায় ১টিসহ মোট ১৮টি পোশাক কারখানা চালু রয়েছে।

এছাড়া নন আরএমজি কারখানার মধ্যে পতেঙ্গায় ১৭টি, সিইপিজেডে ১টি, পাহাড়তলী-হালিশহর ও আকবরশাহ এলাকায় ৬টি, সীতাকুন্ড এলাকায় ৩৭টি, চান্দগাও এলাকায় ৬টি, পাঁশলাইশ-খুলশী এলাকায় ২টি, বায়েজিদ বোস্তামী এলাকায় ১০টি, কোতোয়ালী বাকলিয়া এলাকায় ২টি এবং কর্ণফুলী এলাকায় ১৫টিসহ মোট ৯৬টি কারখানা চালু রয়েছে।

নগরীর পাহাড়তলীতে কয়েকজন করোনা আক্রান্ত পাওয়ার পরও এই এলাকায় খোলা রয়েছে কয়েকটি কারখানা। এইসব কারখানা শ্রমিকেরা যেমন ঝুঁকির মধ্যে কাজ করছেন তেমনি পাহাড়তলি এলাকায়ও এরা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বলেন, আমরা কারখানা মালিকদের নিরুৎসাহিত করছি কারখানা চালু না রাখার জন্য। কিন্তু তারপরও তারা কারখানা চালু রেখেছে। 

তিনি আরো বলেন, চট্টগ্রামে গার্মেন্টস কর্মকর্তার করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে পাহাড়াতলী এলাকা ঝুঁকিপূর্ণ হলেও ওইখানে অনেক কারখানা চালু রয়েছে। যেখানে করোনা সংক্রমণের ভয় বেশি। এসব কারখানা বন্ধ রাখার জন্য কোন ধরণের নির্দেশ দিতে পারে না শিল্প পুলিশ। তাই আমরা বার বার অনুরোধ করছি মালিকদের যাতে কারখানা বন্ধ থাকে।

প্রসঙ্গে চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক খুরশিদ আলম বলেন, কোনো গার্মেন্টসের শিপমেন্ট থাকলে বা শেষ পর্যায়ের কাজ থাকলে অনুমতি সাপেক্ষে কারখানা খোলা হচ্ছে। বৃহস্পতিবারও ১৫টি কারখানায় শিপমেন্টের পণ্যের জন্য ৭০০ মতো শ্রমিক কাজ করেছে। এছাড়াও পিপিই উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠান চালু রয়েছে। প্রতিষ্ঠান দুইটি হলো স্মার্ট জিন্স ও ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রোটেকশন। 

একই প্রসঙ্গে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মসিউদ্দিন বিন মিসবাহ বলেন, ইপিজেডের ৩-৪টি কারখানা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য চালু রয়েছে। এছাড়া কোন প্রতিষ্ঠান চালু নেই।

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া জানান, সরকার ও বিভিন্ন সংগঠন বন্ধ রাখার ঘোষণার পরও কোন কারখানা চালু রাখার সিদ্ধান্ত অপরিণামদর্শি। এর মাধ্যমে যে ক্ষতি হবে তা পরবর্তীতে লাখ লাখ ডলার দিয়েও পোষানো যাবে না। একেকটি কারখানা হবে করোনা ভাইরাসের খোঁয়াড়। স্বাস্থ্য বিধি ও স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হলেও যে পরিবেশে তারা কাজ করে তাতে করে কখনো তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়া তারা যে পরিবেশে থাকেন তা সংক্রমণের জন্য উর্বর জায়গা।

বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক মো. আতিক বলেন, বিজিএমইএ থেকে কঠোরভাবে কারখানা বন্ধ রাখার জন্য বলা হয়েছে। কিন্তু কেউ যদি কারখানা চালু রাখে তার দায় দায়িত্ব কেউ নিবে না। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / গার্মেন্টস / গার্মেন্ট শ্রমিক / করোনার ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net