Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
নিউইয়র্কের বাফালোতে তুষারঝড়ে আক্রান্ত শত শত মানুষকে উদ্ধার করলো বাংলাদেশি কমিউনিটির স্বেচ্ছাসেবীরা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 December, 2022, 06:30 pm
Last modified: 30 December, 2022, 06:39 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে মাত্র ১০ মিনিটে

নিউইয়র্কের বাফালোতে তুষারঝড়ে আক্রান্ত শত শত মানুষকে উদ্ধার করলো বাংলাদেশি কমিউনিটির স্বেচ্ছাসেবীরা 

৩০-৪০ জন স্বেচ্ছাসেবী তুষারঝড়ের সময় শত শত মানুষকে দুর্যোগ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন। আবার বাড়ি ফেরার সময়ও সবাইকে খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, এমনকি পকেটমানিও সাথে দিয়ে দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
30 December, 2022, 06:30 pm
Last modified: 30 December, 2022, 06:39 pm
বাঁ থেকে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা- আশরাফুল মাকসুদ, ফজলুল করিম, শিপু চাকলাদার, এমডি মামুন, মানিক মজুমদার, আজিজ আহমেদ, মোহাম্মদ শহীদ উল্লাহ, মুক্তাদির হোসেন মিসবাহ, মোহাম্মদ ওসমান শিমুল। ছবি: দ্য বাফালো নিউজ

নিউইয়র্কের বাফালো শহরে তীব্র শীতের পাশাপাশি চলছে তুষারঝড়। এ অবস্থায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির উদ্ধারকারী দল শহরের বাসিন্দাদের সাহায্যার্থে যা করেছে তা এবারই প্রথম নয়। আগেপরে একই রকম মানবসেবামূলক উদ্যোগের কারণেই বাফালো পরিচিত হয়েছে 'সিটি অব গুড নাইবোরস' নামে।

কিন্তু আশ্চর্যজনকভাবে এবারই প্রথম যে সহায়তা কাজ চালানোর সময় তাদেরকে জরিমানা করা হয়েছে।

৩০-৪০ জন স্বেচ্ছাসেবী তুষারঝড়ের সময় শত শত মানুষকে দুর্যোগ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন, তাদের খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু তাদের ওপর জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং টিকেটিং এর শিকার হয়েছেন, অর্থাৎ গাড়ি চালানোর জন্য নামতে পারবেন না।

নিষেধাজ্ঞা চলাকালীন রাস্তায় গাড়ি বের করেই বিপদে পড়েছে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির উদ্ধারকারী দল। কিন্তু এই দলের একজন সদস্য মোহাম্মদ ওসমান শিমুল বলেন, "আমরা জানতাম এসময় ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে, কিন্তু আমরা আমাদের মানুষদের সাহায্য করতে চেয়েছিলাম, তাই অন্য কোনোকিছুকে পাত্তা দেইনি।" তিনি নিজেদের দলটিকে 'বাংলাদেশি গ্রুপ' নামে অভিহিত করেন।
আর এখানে 'আমাদের মানুষ' বলতে কিন্তু তিনি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কথা বোঝাননি। তিনি বাফালো শহরের বাসিন্দাদেরই বুঝিয়েছেন।

দুর্যোগকালে তারা শহরের প্রতিটি বাড়ির দ্বারে দ্বারে গিয়ে সবার অবস্থা দেখেছেন এবং স্পট চেক ও হাউজ কলের ব্যবস্থা করেছেন। সাতটি ভ্যান নিয়ে প্রায় এক সপ্তাহ রাস্তায়ই ছিলেন এই স্বেচ্ছাসেবীরা। এরি কাউন্টি মেডিকেল সেন্টারের কাছে ছিল তাদের মূল কাজের জায়গা, তবে ওয়েস্টসাইড ও চিকটোয়াগাতেও সহায়তা কার্যক্রম চালিয়েছেন তারা।

শিমুল বলেন, "যেখানেই মানুষের সাহায্যের প্রয়োজন হয়েছে, আমরা গিয়েছি।"

তিনি জানান, এই এক সপ্তাহে সব মিলিয়ে তারা প্রায় ৫০০ মানুষকে তাদের বাড়ি থেকে উদ্ধার করে ওয়ার্মিং সেন্টারগুলোতে নিয়ে এসেছেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মালিকানাধীন কিছু ভবনে বাড়িতে এসব ওয়ার্মিং সেন্টার বানিয়েছিলেন তারা। এর মধ্যে ছিল বেইলি এভিনিউর বাংলাদেশি প্লাজা, ফুগেরন স্ট্রিটের দেশি সেন্টার ও ফিলমোর এভিনিউর আল আকসা সুপারমার্কেট।

"আমাদের অবশ্যই একে অপরকে সাহায্য করতে হবে", বলেন শিমুল।

তিনি আরও জানান, বিদ্যুৎ প্রবাহ ও তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর তারা স্থানীয়দের নিজ নিজ বাড়িতে পাঠাতে শুরু করেন- কিন্তু খালি হাতে নয়। যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদের সবাইকে গরম খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, এমনকি পকেটমানিও সাথে দিয়ে দেওয়া হয়।

উদ্ধার করে আনা মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বাংলাদেশি কমিউনিটি।

"আমাদের স্বেচ্ছাসেবীদের কাছে যা কিছু টাকাপয়সা ছিল তা একসাথে করেই আমরা সবাইকে সাহায্য করেছি। তুষারের কারণে মানুষ কাজে যেতে পারেনি, তাই অনেকের হাতেই টাকা নেই।"
এমনকি এখনো এই বাংলাদেশি গ্রুপটি গরম খাবার সরবরাহ করে যাচ্ছে এবং গ্রাইডার স্ট্রিটে অবস্থিত লাভবার্ডস রেস্টুরেন্ট থেকে খাবার পিক-আপ করে নিয়ে যাওয়ার সুযোগ রেখেছে।

তরুণদের নিয়ে কাজ করা একটি সংগঠন, মোস্ট ভ্যালুয়েবল প্যারেন্টস-এর মুখপাত্র ও শান্তিস্থাপক কারলান্ডা মিডোরস এই ব্ল্যাক কমিউনিটি ও বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই বাংলাদেশি গ্রুপটির সাথে কাজ করেন।

তিনি বলেন, "তারা খুবই সমঝদার এবং মানুষের জন্য এগিয়ে আসতে তাদের কোনো আপত্তিই নেই। তারা যা করছে সেটা আমাদের সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় এবং সে কারণেই আমি তাদেরকে ভালোবাসি।"

কারলান্ডার সারা শরীর তুষারে আবৃত, সে অবস্থায়ই বিভিন্ন দরকারি কল রিসিভ করছিলেন তিনি এবং কোথায় কোথায় সাহায্য পাঠানো হবে তা সমন্বয় করছিলেন। "বাঙালি কমিউনিটির অনেক রেস্টুরেন্ট রয়েছে, তাই তারা নিজেরাই খাবার রান্না করে বিনামূল্যে সেগুলো বিতরণ করার সিদ্ধান্ত নেয়। তখন তারা আমাদের কাছে জানতে চায় কাদের আসলে খাবার প্রয়োজন এখন", বলেন কারলান্ডা।

কিন্তু তবুও কাজ এখনো শেষ হয়নি। বাংলাদেশি গ্রুপের খাদ্য বিতরণ কর্মসূচির সাথে বৃহস্পতিবার মিডোরস জিওয়াইসি মন্ত্রণাকয়ের একদল স্বেচ্ছাসেবককে যুক্ত করে দিয়েছেন যারা ইস্ট সাইডে বরফ সরানোর কাজ করছে।

"যখন বরফ সরানোর জন্য মানুষ অপেক্ষা করছেন এবং অবশেষে বাইরে বেরিয়ে আসবে তখন যেন ভালো কিছু খেতে পারে সেই ব্যবস্থা করেছি আমরা। সবাই ভাবছে যে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, কিন্তু তা নয়। এখনো অনেক মানুষ আছে যাদের কোথাও যাওয়ার নেই।"

এদিকে শিমুল জানিয়েছেন, তিনি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আপিল করবেন।

কিন্তু ভালো কাজ করতে গেলে কিছুটা ক্ষতির শিকার হতেই হয়, তাই বিষয়টি সহজভাবেই নিয়েছেন শিমুল। তার অকপট স্বীকারোক্তি- "আমরা এখানকার মানুষদের ভালোবাসি।"

সূত্র: দ্য বাফালো নিউজ 

Related Topics

টপ নিউজ

নিউইয়র্ক / বাফালো / তুষারঝড় / উদ্ধার / বাংলাদেশি কমিউনিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • নিউইয়র্কে প্রথমবারের মতো উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি, কয়েক ঘণ্টার পথ পাড়ি দেবে মাত্র ১০ মিনিটে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net