Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম ভক্তের

খেলা

টিবিএস রিপোর্ট
23 December, 2022, 03:50 pm
Last modified: 23 December, 2022, 05:09 pm

Related News

  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম ভক্তের

বাংলাদেশের ক্রিকেট মাঠে ভক্ত ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। গতবার নভেম্বরে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের পায়ে চুমু খান এক ভক্ত। আছে এমন আরও ঘটনা।
টিবিএস রিপোর্ট
23 December, 2022, 03:50 pm
Last modified: 23 December, 2022, 05:09 pm
এক দৌড়ে সাকিবের কাছে পৌঁছে যান আরাফাত নামের এই ভক্ত। ছবি: টিবিএস

একের পর এক ক্যাচ মিস আর স্টাম্পিং মিসে বাংলাদেশ তখন বিপাকে, ক্রমেই লিড বাড়ছে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের চিন্তাটা সবচেয়ে বেশি। অভিজ্ঞ এই অলরাউন্ডার যখন ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার নতুন পরিকল্পনা সাজাচ্ছেন, তখনই চমকে যেতে হলো তাকে। নিরাপত্তার জাল পেরিয়ে মাঠে ঢুকে তার পা ছুঁয়ে সালাম করলেন এক ভক্ত।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এই ঘটনা ঘটেছে। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৬৮তম ওভারে গ্যালারির কাটা তারের প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। সঙ্গে সঙ্গে অবশ্য নিরাপত্তাকর্মীরা মাঠে ঢুকে 'পাগলাটে' এই ভক্তকে মাঠ থেকে বের করে নেন। 

৬৮ ওভারের খেলা চলছিল, বোলিংয়ে তখন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ডানহাতি এই স্পিনারের বিপক্ষে ব্যাটিং করছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। এই ওভারের তৃতীয় বলের পর খেলা বন্ধ হয়ে যায়। উত্তর গ্যালারিতে বসা এক সাকিবভক্ত কাটা তারের প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন। 

একটু দূরেই দাঁড়িয়ে নিরাপকত্তাকর্মীরা, কিন্তু তারা এগিয়ে আসতে আসতে মূল মাঠে ঢুকে দৌড় শুরু করেন মাদারীপুর থেকে আসা আরাফাত নামের এই সাকিবভক্ত। মুহূর্তেই পৌঁছে যান স্বপ্নের নায়কের কাছে। গিয়েই হাঁটু গেড়ে বসে সাকিবের পাঁ ছুয়ে সালাম করেন তিনি। ভক্তের ভালোবাসা সাদরেই গ্রহণ করেন সাকিব। তার পা ছুঁতে ছুঁতে দুই পাশ থেকে দৌড়ে মাঠে ঢোকেন নিরাপত্তাকর্মীরা, বাংলাদেশের জার্সি পরা সাকিবভক্তকে ধরে মাঠের বাইরে নিয়ে যান তারা। 

বাংলাদেশের ক্রিকেট মাঠে ভক্ত ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। গতবার নভেম্বরে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের পায়ে চুমু খান এক ভক্ত। ২০১৬ সালে মিরপুর স্টেডিয়ামের মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেন এক দর্শক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একইভাবে মাঠে ঠুকে পড়েন মুশফিকুর রহিমের এক ভক্ত। চট্টগ্রামে মাঠে ঢুকে হাঁটু গেড়ে বসে সাকিব আল হাসান ফুল দেন এক ভক্ত।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ভক্ত / বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net