Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
গোল্ডেন গ্লাভস নিয়ে বিতর্কিত উদযাপনের ব্যাখ্যায় যা বললেন এমি মার্টিনেজ

খেলা

টিবিএস ডেস্ক
20 December, 2022, 05:35 pm
Last modified: 20 December, 2022, 11:43 pm

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই

গোল্ডেন গ্লাভস নিয়ে বিতর্কিত উদযাপনের ব্যাখ্যায় যা বললেন এমি মার্টিনেজ

কী বললেন এমি মার্টিনেজ?
টিবিএস ডেস্ক
20 December, 2022, 05:35 pm
Last modified: 20 December, 2022, 11:43 pm
ছবি: গেটি ইমেজেস

আর্জেন্টিনার তারকা ফুটবলার এমি মার্টিনেজ ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আলবিসেলেস্তাদের গোলপোস্টে প্রহরী হিসেবে কার্যকরী ভূমিকা রেখেছেন। 

শুধু ফাইনাল, বরং পুরো আসরজুড়ে এমির দুর্দান্ত সব সেভ ফুটবল বিশ্বে হয়েছে প্রশংসিত। তবে সমালোচনা শুরু হয় যখন এমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার হাতে এক বিতর্কিত অঙ্গভঙ্গি করে বসেন। 

পুরস্কার বিতরণী মঞ্চে বিতর্কিত এ উদযাপন নিয়ে মুখ খুলেছেন এমি, দিয়েছেন নিজের কাজের ব্যাখ্যা।

ফাইনাল শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা রেডকে একটি সাক্ষাৎকারে দিয়েছেন এমি। 

সেই সাক্ষাৎকারে গোল্ডেন গ্লাভস হাতে বিতর্কিত অঙ্গভঙ্গির ব্যাখ্যায় এমি বলেন, 'আমি এমন উদযাপন করেছি কারণ, ফরাসিরা আমাকে নিয়ে মশকরা করছিল। আমি এতে খুশি ছিলাম না। অহংকারবোধ আমার মাঝে কাজ করে না।' 

এছাড়াও ফাইনালে দুটি দুর্দান্ত পেনাল্টি সেভ নিয়ে এমি বলেন, 'পেনাল্টি শুটআউটে শান্ত থাকাই আমার কৌশল ছিল। জানতাম, শান্ত থাকতে পারলে সেভ করতে পারবো।'

একই সাক্ষাৎকারে নিজের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এমি। পরিবার নিয়ে এমি বলেন, 'আমার এই স্বীকৃতি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। আমি অত্যন্ত ভদ্র একটা পরিবার থেকে উঠে এসেছি। একেবারে ছোট বয়সেই আমি ইংল্যান্ড চলে গিয়েছিলাম। তাই এই পুরস্কারটি আমার পরিবারের জন্য।'

অন্যদিকে গ্লাভস নিয়ে বিতর্কিত অঙ্গভঙ্গি ছাড়াও ড্রেসিংরুমে এমির উদযাপনের আরেকটি ঘটনা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঠাট্টা করছেন আর্জেন্টিনার এ গোলরক্ষক। 

ড্রেসিংরুমে সতীর্থদের সামনে এসে এমি বলেন, 'এক মিনিটের নীরবতা এমবাপ্পের জন্য, যে মরে গেছে!' এ কথা শোনার পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার হাসতে হাসতে উল্লাস করতে থাকেন।

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ জিতেছে ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। ফাইনালে মেসি ও ডি মারিয়ার অসাধারণ নৈপুণ্যর পাশাপাশি এমির ভূমিকা ইতিমধ্যেই ইতিহাসে জায়গা করে নিয়েছে। 

এছাড়াও খেলা শেষে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন এমি। ফাইনালে তিন গোল করেও টাইব্রেকারে হেরে এমবাপ্পে যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, তখন এ ফ্রেঞ্চ তারকাকে সান্ত্বনা দিয়েছিলেন সদ্য গোল্ডেন গ্লাভস অর্জন করা এ গোলরক্ষক।

Related Topics

টপ নিউজ

এমি মার্টিনেজ / আর্জেন্টিনা / বিশ্বকাপ ফুটবল ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net