Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
স্পেনের পর যে গল্প কেবল আর্জেন্টিনা লিখতে পারলো

খেলা

টিবিএস রিপোর্ট
19 December, 2022, 04:25 am
Last modified: 19 December, 2022, 04:28 am

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

স্পেনের পর যে গল্প কেবল আর্জেন্টিনা লিখতে পারলো

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে শিরোপা জয়ের পথচলায় স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে ঘুরে দাঁড়ানোর মহাকাব্য লিখলো আর্জেন্টিনা।
টিবিএস রিপোর্ট
19 December, 2022, 04:25 am
Last modified: 19 December, 2022, 04:28 am

ফুটবল বিশ্বকাপে অনেক বীরত্বগাথাই আছে। দাপুটে শুরুর পর শাসন করে বিশ্বকাপ জেতার নজির দেখেছে ফুটবল দুনিয়া। কিন্তু হারে শুরুর পর শিরোপা উঁচিয়ে ধরতে দেখা? এমন গল্প খুব বেশি নেই। এতোদিন গল্পটা ছিল শুধু স্পেনের। এবার সেই গল্পটাই নিজেদের মতো করে লিখলো লিওনেল মেসির আর্জেন্টিনা। 

কাতার বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে ট্রাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার বিশ্বজয়ের ৩৬ বছর পর শিরোপার স্বাদ নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। মেসির হাতে উঠেছে পরম আরাধ্যের সোনালী শিরোপা। 

শিরোপা জয়ের পথচলায় স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে ঘুরে দাঁড়ানোর মহাকাব্য লিখলো আর্জেন্টিনা। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে স্প্যানিশদের পর আর্জেন্টিনাই একমাত্র দল, যারা বিশ্বকাপে হারে শুরু করে শিরোপা জিতলো। ২০১০ সালে হারে শুরু করে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিলেন ইকার ক্যাসিয়াস, জাভি, ইনিয়েস্তা, ভিয়ারা। 

আর্জেন্টিনার এবারের পথচলা ঠিক তেমনই। হট ফেবারিট হিসেবে কাতারে গিয়ে শুরুর ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরে যায় আলবিসেলেস্তেরা। এক হারেই শেষ ষোলোর পথ কঠিন হয়ে ওঠে। পরের দুই প্রতিপক্ষ যে মেক্সিকো ও পোল্যান্ড। চাপের পাহাড় ছিলো মাথায়, কিন্তু খেই হারায়নি আর্জেন্টিনা। 

মেক্সিকো ও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠে তারা। এই রাউন্ডে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ জানালেও জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনাই, ২-১ গোলের জয়ে টিকেট কাটে কোয়ার্টার ফাইনালে। যেখানে দেখা হয় নেদারল্যান্ডসের সঙ্গে। কমলাদের বিপক্ষে ঘাম ঝরানো জয় মেলে আর্জেন্টিনার। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের বীরত্বে ৪-৩ গোলে জেতে তারা। 

পরের বাধাটি ছিল আরও বড়। ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে ওঠা ক্রোয়েশিয়ার সামনে পড়ে আর্জেন্টিনা। দুর্দান্ত ফুটবল খেলা ক্রোয়াটদের নিয়ে চিন্তা থাকলেও ম্যাচে দেখা যায় ভিন্ন চিত্র। ৩-০ গোলের দাপুটে জয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। যেখানে শেষ হাসি উঠলো মেসি-দি মারিয়াদের মুখেই। 

১২ বছর আগে একই গল্প লিখেছিল স্পেন। ২০১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় স্প্যানিশরা। শুরুতেই বিশ্বকাপ স্বপ্নের ধাক্কা লাগলেও পথ হারায়নি তারা। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে হন্ডুরাস ও চিলিকে হারিয়ে শেষ ষোলোয় ওঠে স্পেন। '

এই রাউন্ডে পর্তুগাল বাধা হয়ে দাঁড়ালেও ১-০ গোলের জয় ছিনিয়ে নেয় স্পেন। কোয়ার্টার ফাইনালে তাদের শিকার ছিল প্যারাগুয়ে, স্পেন জেতে ১-০ গোলে। সেমি-ফাইনালে জার্মানিও আটকাতে পারেনি স্পেনকে, জাভি-ইনিয়েস্তারা জেতে ১-০ গোলে। ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে বিজয় নিশান ওড়ায় স্পেন। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ / লিওনেল মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net