Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
আমার বাবা এই দলের জন্য গর্ব অনুভব করতো: ম্যারাডোনা জুনিয়র

18 December, 2022, 03:30 pm
Last modified: 18 December, 2022, 03:35 pm

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

আমার বাবা এই দলের জন্য গর্ব অনুভব করতো: ম্যারাডোনা জুনিয়র

"তিনি তার জাতীয় দলকে ভালোবাসতেন এবং নিশ্চয়ই স্বর্গ থেকে এটি উপভোগ করছেন। আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে তারা যেভাবে জার্সিটির মর্যাদা রক্ষা করছে তাতে আমার বাবা গর্বিত হতেন।"
18 December, 2022, 03:30 pm
Last modified: 18 December, 2022, 03:35 pm

দিয়েগো আরমান্দো ম্যারাডোনা সিনাগ্রার জন্ম ১৯৮৬ সালের সেপ্টেম্বরে, তার বাবার মেক্সিকো বিশ্বকাপ জয়ের দুই মাস পরেই।

বছরের পর বছর ধরে বাবার সাথে যোগাযোগ না থাকলেও আর্জেন্টাইন তারকার জীবনের শেষদিকে তাদের মধ্যে এক ব্যতিক্রমী সম্পর্ক গড়ে ওঠে। ম্যারাডোনা জুনিয়র ম্যারাডোনার পাঁচ বৈধ পুত্রের মধ্যে সবচেয়ে বড় এবং তিনিই তারা বাবা এবং ফুটবল সম্পর্কে সবচেয়ে বেশি কথা বলেন।

ডিয়েগো জুনিয়র বর্তমানে ইতালির নিম্ন বিভাগের একটি দল নাপোলি ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য আর্জেন্টাইনদের মতো বিশ্বকাপ উপভোগ করছেন, যদিও তিনি তার জন্মস্থান নেপলসেই বেশিরভাগ সময় কাটান এবং এই বছরে খুব সময়ের জন্য আর্জেন্টিনায় গিয়েছেন।

"আমি সব ম্যাচ দেখছি, আমি সব খবর দেখছি, আমি আমার বুকে তৃতীয় তারকা দেখতে চাই কারণ এই খেলোয়াড়রা সত্যিই এর যোগ্য। তারা এই তারকার জন্য সবকিছু করছে এবং আমি আশা করি এটি ঘটবে।"

এই বিশ্বকাপ সম্পর্কে তার বাবা কেমন বোধ করতেন তা সম্পর্কে কোনো সন্দেহ নেই দিয়েগো জুনিয়রের: "তিনি তার জাতীয় দলকে ভালোবাসতেন এবং নিশ্চয়ই স্বর্গ থেকে এটি উপভোগ করছেন। আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে তারা যেভাবে জার্সিটির মর্যাদা রক্ষা করছে তাতে আমার বাবা গর্বিত হতেন।" 

চিরন্তন তুলনা

অনেকেই বর্তমান বিশ্বকাপের সাথে ১৯৮৬ সালের বিশ্বকাপের তুলনা করছেন। আশি ও নব্বই দশকের ম্যারাডোনা এবং রোজারিও থেকে উঠে আসা লিওনেল মেসির তুলনা অবশ্য বহুদিন ধরেই চলছে। তবে মেসির বিশ্বকাপের শেষ ম্যাচে তা আরও বেশি প্রাসঙ্গিক। 

"মেসিকে উপভোগ করার সময় এসেছে, যেমনটা আমরা আমার বাবাকে উপভোগ করেছি। আমাদের মেসিকে একইভাবে উপভোগ করা উচিত। আমি তাদের তুলনা করতে পছন্দ করি না কারণ আমি মনে করি না এর কোন কারণ আছে।"

"এটা কোন ভাল ফলাফল বয়ে আনে না। যদি আমরা রবিবার জিতে যাই, তাদের জীবন খাপেখাপে মিলে যাবে। কিন্তু আমি লিওনেলের খেলা উপভোগ করতে চাই। ইন্টারনেটে ঘুরে বেড়ানো এই ছবিটি আমার খুব পছন্দের, যেখানে আমার বাবা এবং মেসি একসাথে একে অপরকে আলিঙ্গন করছে। আমি আশা করি এটি ঘটবে এবং, যদি তা হয়, আমি লিওর জন্য অত্যন্ত খুশি হব। আমি তার এক নম্বর ভক্ত এবং আমি সবসময় তাকে ভালবাসি।"

এটি স্পষ্ট যে রবিবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে, ম্যারাডোনা এবং মেসির শিরোপা এবং রানার্স আপের সংখ্যা সমান হবে। যদিও মেসি ইতিমধ্যে গোলে ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছে (১১ এবং ৮), অ্যাসিস্টও সমান (৪)।  

সূত্র: মার্কা

Related Topics

মেসি / ম্যারাডোনা / কাতার বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?
  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net