Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
মেসির জাদুকরী পাসে আলভারেসের আরেক গোল: আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
14 December, 2022, 01:35 am
Last modified: 14 December, 2022, 02:36 am

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

মেসির জাদুকরী পাসে আলভারেসের আরেক গোল: আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া

জাদুকর মেসির অনবদ্য পারফরম্যান্সে ক্রোয়াটদের জালে গোল উৎসব করে যাচ্ছে আর্জেন্টিনা।
টিবিএস রিপোর্ট
14 December, 2022, 01:35 am
Last modified: 14 December, 2022, 02:36 am

কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। জাদুকর মেসির অনবদ্য পারফরম্যান্সে ক্রোয়াটদের জালে গোল উৎসব করে যাচ্ছে তারা। পেনাল্টি থেকে মেসির গোলের পর আলভারেস ব্যবধান বাড়ান। ৬৯ মিনিটে মেসি একক কৃতিত্বে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পাস দেন আলভারেসকে, আলতো টোকায় ব্যবধান ৩-০ করেন তিনি। 

ব্যবধান বাড়ালেন আলভারেস: আর্জেন্টিনা ২-০ ক্রোয়েশিয়া

শুরু থেকে দাপট দেখানো ক্রোয়েশিয়াকে হঠাৎ-ই দিক ভুলিয়ে দিয়েছে আর্জেন্টিনা। ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস। ৩৯ মিনিটে একাই ছুটে গিয়ে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আলবিসেলেস্তেরা। 

মেসির পেনাল্টিতে এগিয়ে গেল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে যাচ্ছিল ক্রোয়েশিয়া। কিন্তু কাজের কাজটি করলো আর্জেন্টিনা। 

৩৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে ৫ গোল হলো তার। পাশাপাশি ছাড়িয়ে গেলেন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। মেসির মোট গোল এখন ১১টি। 

বিশ্বকাপে খুব বেশি দেখা হয়নি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে তারা, দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। 

১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারায় ক্রোয়েশিয়া। ২০ বছর পর প্রতিশোধ নেয় ক্রোয়াটরা। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বেই আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়া। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার—তবু কেন বারবার পেনাল্টি মিস করেন?
  • বয়স ৩৯ ছুঁইছুঁই, তবুও এখনও যেভাবে সেই আগের মতোই অদম্য মেসি
  • ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’: এমবাপ্পে কি পারবেন মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে? 
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net