Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
লিওনেল মেসি: সবুজ গালিচার বুকে ঠান্ডা মাথার চিত্রকর

টিবিএস ডেস্ক
11 December, 2022, 06:15 pm
Last modified: 11 December, 2022, 07:16 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

লিওনেল মেসি: সবুজ গালিচার বুকে ঠান্ডা মাথার চিত্রকর

ক্লাব ফুটবলে যা যা অর্জন করার, পেয়েছেন তার সবকিছুই। ব্যক্তিগত অর্জনের স্মারক তো বোধহয় গুনে রাখারও উপায় নেই। কিন্তু তবুও যেন কোথায় একটা অপূর্ণতা কাজ করেই লিওনেল মেসির, বিশ্বকাপের সোনালি ট্রফিটা যে ছুঁয়ে দেখা হয়নি এখনও!
টিবিএস ডেস্ক
11 December, 2022, 06:15 pm
Last modified: 11 December, 2022, 07:16 pm
এই মেসি অভিজ্ঞতায় ভরপুর, ঠান্ডা মাথার। ছবিঃ এএফপি।

বয়স হয়ে গেছে ৩৫, নিশ্চিতভাবেই এটি তার শেষ বিশ্বকাপ, যা বলেছেন নিজেই। একটি করে ম্যাচ যায় আর লিওনেল মেসিকে বিশ্বকাপে দেখার সময় ফুরিয়ে আসে। প্রতিটি ম্যাচেই এই ভয় নিয়ে শুরু হয় যে এই বুঝি তার বেলা ফুরিয়ে গেল!

ক্লাব ফুটবলে যা যা অর্জন করার, পেয়েছেন তার সবকিছুই। ব্যক্তিগত অর্জনের স্মারক তো বোধহয় গুনে রাখারও উপায় নেই। কিন্তু তবুও যেন কোথায় একটা অপূর্ণতা কাজ করেই লিওনেল মেসির, বিশ্বকাপের সোনালি ট্রফিটা যে ছুঁয়ে দেখা হয়নি এখনও!

আরও দুটো লিগ শিরোপা কিংবা পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও তাতে খুব বেশি কিছু যোগ হয়ে যাবে না মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে। আর কিছু না জিতলেও হেরফের হবে না তার কৃতিত্বের, কিন্তু একটা ট্রফি, একটা বিশ্বকাপ ট্রফি অনেক কিছুই বদলে দিবে।  

কাতার বিশ্বকাপে যে আর্জেন্টিনা দলকে নিয়ে এসেছেন, সেটিকে ভালো বলা গেলেও বিশ্বমানের বলা চলে না। অন্তত বাকি ফেভারিট দলগুলোর সঙ্গে তুলনা করলে তো নয়ই। নেতৃত্ব গুণ আর মাঠের পারফরম্যান্স দিয়ে সেই দল নিয়েই এখন বিশ্বকাপ ট্রফি তুলে ধরা থেকে মাত্র দুই ধাপ দূরে লিওনেল মেসি।

মেসি কী পারবেন ১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনা হতে? ছবিঃ এএফপি।

চূড়ান্ত সাফল্যের একেবারে হাতছোঁয়া দূরত্ব থেকে আর্জেন্টিনা সমর্থকেরা তো আর কম ফিরে আসেননি। ২০১৪ বিশ্বকাপেই হয়ে যেতে পারতো মেসির প্রবল আরাধ্য সেই ট্রফি উঁচিয়ে ধরা, জার্মান বাধা আর মারিও গোতজে সেটা আর হতে দিলেন কই! 

তাই প্রশ্ন জাগেই, এবারও যদি ঘটে ২০১৪'র পুনরাবৃত্তি, আর্জেন্টিনা সমর্থকেরা কীভাবে ধবংসস্তূপ থেকে উঠে দাঁড়াবেন! লিওনেল মেসিই বা কীভাবে আবার ফুটবল মাঠে ফিরবেন?

তাই বিশ্বকাপে প্রতিটা ম্যাচেই আশংকা জাগে, এটিই মেসিকে শেষবারের মতো মাঠে দেখা নয়তো? আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে যায় সেক্ষেত্রে হয়তো আরও দুই-তিন বছর ফুটবল টা খেলবেন মেসি। কিন্তু যদি হেরে যায় এত কাছে এসে আবারও? কল্পনা করতেই গা শিউরে উঠে। 

লিওনেল মেসি এমন একজন খেলোয়াড় যিনি কোচদের অধীনে যতোটা না শিখেছেন, তার থেকে বেশি কোচরাই মেসিকে ব্যবহার করে নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন। নিজের যত্ন কীভাবে নিতে হয় সেটি মেসির থেকেই শেখা উচিত তরুণ ফুটবলারদের। 

মেসির সবসময়ই চলেছেন আপন ছন্দে, নিজের মতো করে সাজিয়েছেন তার ক্যারিয়ার। ভুল থেকে শিক্ষা নিয়ে হয়েছেন আরও পরিপক্ক। 

৮ বছর আগে ব্রাজিল বিশ্বকাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে ব্যক্তিগতভাবে বেশ নিষ্প্রভ ছিলেন মেসি। ডাচ কোচ লুই ভ্যান হাল ম্যান মার্কিং করিয়ে আটকেছিলেন মেসির জাদু।

২০২২ বিশ্বকাপেও ডাচদের কোচ ছিলেন সেই ভ্যান হালই, কিন্তু এবার মেসিকে আটকাতে পারলেন না কেন তিনি! কারণ একটাই, নিজের অতীতের ভুল এবার এড়িয়েছেন মেসি। ভূতের মতো ঘুরেছেন ডাচ রক্ষণভাগের আশেপাশে। মানুষকে না হয় মার্ক করা যায়, ভূতকে কীভাবে করবেন!

মেসির স্বভাবসুলভ দ্রুতগতির ফুটবল এখন আর দেখা যায় না। অনেকের মনে হতে পারে সেটি বয়সের জন্য। কিন্তু না, আগের ভুল মেসিকে শিখিয়েছে একটা ম্যাচ কীভাবে ধীরগতিতে খেলেও নিয়ন্ত্রণ করতে হয়।  

নেদারল্যান্ডসের বিপক্ষে চাপের মুখে মেসির পেনাল্টি থেকে গোল। ছবিঃ এএফপি।

তার ধীরগতির জন্য হয়তো রক্ষণে খুব বেশি সাহায্য করেন না, কিন্তু প্রতিপক্ষকেও নতুন করে ভাবতে হয় তাকে নিয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষেই যেমন দেখা গেল, ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত মেসির বলার মতো তেমন কোনো অবদান ছিল না, কিন্তু যেই জায়গামতো বল পেলেন, ডাচ রক্ষণের কলিজা ছিঁড়েফুরে দিলেন এমন এক পাসে, যা তাকে ছাড়া কাউকে দিয়ে সম্ভব নয়। 

নিজের পেনাল্টি গোল করলেন যে শটে, সেটি নেওয়ার আগে ডাচ গোলরক্ষক আন্দ্রেস নোপার্ট এসে কী কী যেন বললেন তাকে, কিন্তু মেসির মুখভঙ্গিমায় তার কোনো ছাপই পড়তে দেখা গেল না। নোপার্টকে রীতিমতো ঘোল খাইয়ে আলতো করে বল ঠেলে দিলেন জালে। 

অথচ এই বিশ্বকাপেই বাঁচা-মরার ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে তীব্র গতির শট নিয়েও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ভুল থেকে যে সাথে সাথেই শিক্ষাটা নিয়ে নিয়েছিলেন তিনি। 

১৯৮৬ বিশ্বকাপে গড়পড়তা দল নিয়েই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ৩৬ বছর পর, মেসি কী পারবেন কাতারে সেই যুগকে ফিরিয়ে আনতে? পারতে যে তাকে হবেই। নয়তো বিশ্ব বঞ্চিত হবে আরো কিছুদিন মেসির মোহে বুঁদ হয়ে থাকার সুযোগ।

এই মেসি অন্যরকম, বছর ২৩ এর পাগলা টগবগে রক্ত গরম থাকা যুবক আর তিনি নন, এই মেসি ৩৫ বছরের অভিজ্ঞতায় ভরপুর, ঠান্ডা মাথার সবুজ গালিচার এক চিত্রকর। 

 

 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net