Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
রাজধানীর সড়কে সাধারণ মানুষের ফোন, আইডি তল্লাশি করছে আওয়ামী লীগ কর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2022, 12:00 pm
Last modified: 10 December, 2022, 12:12 pm

Related News

  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 'পলাতক' আ. লীগ নেতা, আবারও ফিরছেন বিএনপিতে
  • সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: পুলিশের মামলা, ছেলের রিমান্ড আবেদন
  • তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার

রাজধানীর সড়কে সাধারণ মানুষের ফোন, আইডি তল্লাশি করছে আওয়ামী লীগ কর্মীরা

"আমাকে এবং আরও কয়েকজনকে রাস্তায় হয়রানি করা হয়েছে। তারা আমাদের মোবাইল ফোন দেখতে চায়, যা অযৌক্তিক। এমনকি ফোন দেখাতে না চাওয়ায় কয়েকজনকে তারা চড়-থাপ্পড়ও মারে। আমাকে সেখান থেকে চলে যেতে দিলেও গালিগালাক করেছে তারা,” বলেন এক ভুক্তভোগী
টিবিএস রিপোর্ট
10 December, 2022, 12:00 pm
Last modified: 10 December, 2022, 12:12 pm
ছবি- টিবিএস

আজ রাজধানীর গোলাপবাগ মাঠে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সমাবেশকে ঘিরে রাস্তায় সাধারণ মানুষের ফোন ও আইডি তল্লাশি করতে দেখা গেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু কর্মীকে।

যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদেরকে লোকজনের পরিচয়পত্র ও ফোন পরীক্ষা করতে দেখা গেছে। আজ সকালে নীলক্ষেতে দেখা গেছে এ দৃশ্য।

এমনকি, কেউ সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত কিনা তা জানতে পথচারীদের মোবাইল ফোন, ফেসবুক প্রোফাইল এবং মেসেঞ্জার চেক করতে দেখা গেছে। এ ধরণের কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে পুলিশের হাতেও তুলে দিতে দেখা গেছে তাদেরকে।

শাহিন নামের ২৫ বছর বয়সী এক যুবক আজিমপুরে যাচ্ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গেট এলাকায় ছাত্রলীগের কয়েকজন লোক তাকে থামিয়ে ফোন আনলক করতে বলে।

ছবি- টিবিএস

"আমাকে এবং আরও কয়েকজনকে রাস্তায় হয়রানি করা হয়েছে। তারা আমাদের মোবাইল ফোন দেখতে চায়, যা অযৌক্তিক। এমনকি ফোন দেখাতে না চাওয়ায় কয়েকজনকে তারা চড়-থাপ্পড়ও মারে। আমাকে সেখান থেকে চলে যেতে দিলেও গালিগালাক করেছে তারা," বলেন তিনি।

শুক্রবার (৯ ডিসেম্বর) থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রাজপথে নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নগরীর প্রায় প্রতিটি এলাকায় রাস্তায় রাস্তায় বিপুল সংখ্যক জনসমাগম, মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে তাদের।

বিএনপির নেতাকর্মীরা যাতে জনসভায় যোগ দিতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন প্রবেশপথে আওয়ামী লীগ কর্মীরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতারা শনিবারও রাজধানীতে তাদের সক্রিয় উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

AL men beat up a youth in Nilkhet after he refused to let them check his phone pic.twitter.com/xzHvjoExZy— The Business Standard (@tbsnewsdotnet) December 10, 2022

শুক্রবার মহানগর নাট্যমঞ্চে পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। 'বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, নোংরা রাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের' প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো বিএনপিকে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।

কাদের বলেন, "বিএনপির আন্দোলনে সরকার ভীত নয়, বরং তারা (বিএনপি) তাদের আন্দোলনে ব্যর্থ হয়েছে।"

ছবি- টিবিএস

এদিকে সমাবেশে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বলেন, কেউ যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন।

তিনি বলেন, "আজ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হলেই ঘরে ফিরবে।"

বিএনপির সমাবেশকে সামনে রেখে শুক্রবার আওয়ামী লীগের ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে মিছিল করেন।

ছবি- টিবিএস

ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, "শুক্রবার আমরা ঢাকা উত্তর সিটির গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি। পরে ওয়ার্ডে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করেছি। শনিবারও বিএনপির কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আমরা রাজপথে থাকব।"

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা দলের অন্যান্য নেতাকর্মীদের নির্দেশ দেন, বিএনপির সমাবেশের আগে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ডে যেকোনো ধরনের হামলা থেকে যাতে তারা সতর্ক থাকেন।

 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ নেতা / ছাত্রলীগ কর্মী / ঢাকায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 'পলাতক' আ. লীগ নেতা, আবারও ফিরছেন বিএনপিতে
  • সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: পুলিশের মামলা, ছেলের রিমান্ড আবেদন
  • তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net