Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
২৪ জনের দেশত্যাগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2022, 10:55 am
Last modified: 09 December, 2022, 10:59 am

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • কক্সবাজারের ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা, মৃত্যুতে ৯০ শতাংশ
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
  • রোহিঙ্গা সংকট: কানাডীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ঢাকার নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত

২৪ জনের দেশত্যাগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন শুরু

এখন পর্যন্ত ৬২ জনকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে
টিবিএস রিপোর্ট
09 December, 2022, 10:55 am
Last modified: 09 December, 2022, 10:59 am
ছবি- টিবিএস

মার্কিন সরকারের পুনর্বাসন প্রক্রিয়ার অধীনে নির্বাচিত ৬২ রোহিঙ্গার মধ্যে ২৪ জন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি জুলিয়েটা ভালস নয়েস বাংলাদেশে পাঁচ দিনের সফর শেষ করার ঠিক একদিন পর এ পুনর্বাসন শুরু হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জুলিয়েটা বলেন, "বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি আমাদের প্রতিক্রিয়ার অংশ হিসেবে, মার্কিন সরকার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং অন্যান্য পুনর্বাসনকারী দেশগুলোর সাথে সমন্বয় করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন কর্মসূচি প্রতিষ্ঠা করতে পেরে খুবই আনন্দিত।"

তার সফরের চলাকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কক্সবাজার এবং ভাসান চরে শরণার্থী শিবিরগুলো পর্যবেক্ষণ করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, "২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যত্র যেসব ক্ষতিগ্রস্ত লোকজন রয়েছে, তাদের জন্য ১.৯ বিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে।"

মঙ্গলবার নয়েসের সঙ্গে বৈঠকের পর আবদুল মোমেন বলেন, "সরকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন করুক।"

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ২০২২-২৩ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার শরণার্থী নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এরমধ্যে পূর্ব এশিয়ার জন্য বরাদ্দ ১৫ হাজার।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান টিবিএসকে বলেন, "এখন পর্যন্ত আমরা ৬২ জনকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দিয়েছি। তাদের মধ্যে কতজন যাবেন এবং কখন যাবেন তা আমরা বলতে পারছি না।"

এই বছরের শুরুর দিকে, নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর প্রায় ৩৫ পরিবারের সদস্যদের পুনর্বাসন করেছে কানাডা।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / রোহিঙ্গাদের পুনর্বাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • কক্সবাজারের ডেঙ্গু পরিস্থিতি: আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা, মৃত্যুতে ৯০ শতাংশ
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
  • রোহিঙ্গা সংকট: কানাডীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ঢাকার নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net