Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
নয়াপল্টনে পুলিশের 'ক্রাইম জোন', সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2022, 03:45 pm
Last modified: 08 December, 2022, 03:56 pm

Related News

  • বিএনপি মহাসচিবকে ইসির চিঠি; কার্যালয় তালাবদ্ধ পেয়ে ফেরত গেছেন বার্তাবাহক
  • চারদিন ধরে অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় 
  • থমথমে নয়াপল্টন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
  • বিএনপির কার্যালয়ে পুলিশ বোমা রেখেছিল: ফখরুল 
  • নয়াপল্টন কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি মির্জা ফখরুলকে 

নয়াপল্টনে পুলিশের 'ক্রাইম জোন', সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ

এর আগে পুলিশ দাবি করে, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের ভেতরে প্রাপ্ত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো (আইইডি) তারা প্রকাশ্যে নিষ্ক্রিয় করেছেন। 
টিবিএস রিপোর্ট
08 December, 2022, 03:45 pm
Last modified: 08 December, 2022, 03:56 pm
ছবি-টিবিএস

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোম ডিস্পোজাল ইউনিট।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এলাকাটিকে ব্যারিকেড টেপ দিয়ে কর্ডন করে রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "একাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়ার পর বোম ডিস্পোজাল ইউনিটের গাড়িগুলো এখানে আনা হয়েছে।"

তিনি আরও বলেন, "পুলিশ 'ক্রাইম সিন'টি বিশ্লেষণ করছে যার অংশ হিসেবে বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।"

পুলিশের এই কর্মকর্তা সাংবাদিকদের অবিলম্বে এলাকাটি ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। 

ছবি-টিবিএস

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) পুলিশ দাবি করে, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের ভেতরে প্রাপ্ত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো (আইইডি) তারা প্রকাশ্যে নিষ্ক্রিয় করেছেন। 

ডিএমপির যুগ্ম কমিশনার আরও দাবি করেন, বিএনপির প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্রুড বোমা নিক্ষেপ করা হয়েছে।

পুলিশি অভিযানের পর এদিন ঘটনাস্থল থেকে ১১টি প্রিজন ভ্যানে করে অনেককে আটক করে নিয়ে যাওয়া হয়।

এছাড়াও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে রান্না করে রাখা খিচুড়ি, রান্নার সরঞ্জামাদি ও থালাবাসন উদ্ধার করেছে পুলিশ।

বিএনপি কার্যালয়ের বাইরে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানও জব্দ করেছে পুলিশ। গাড়িটির সামনের কাচ ভাঙা দেখা গেছে।

কার্যালয়ের পাশ থেকে অন্তত ৫০টি মোটরসাইকেল জব্দ করেও পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বিএনপির কার্যালয় / বোম ডিস্পোজাল ইউনিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • বিএনপি মহাসচিবকে ইসির চিঠি; কার্যালয় তালাবদ্ধ পেয়ে ফেরত গেছেন বার্তাবাহক
  • চারদিন ধরে অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় 
  • থমথমে নয়াপল্টন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
  • বিএনপির কার্যালয়ে পুলিশ বোমা রেখেছিল: ফখরুল 
  • নয়াপল্টন কার্যালয়ে ঢুকতে দেয়া হয়নি মির্জা ফখরুলকে 

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net