Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এডেন হ্যাজার্ড

টিবিএস ডেস্ক
07 December, 2022, 09:25 pm
Last modified: 07 December, 2022, 09:32 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এডেন হ্যাজার্ড

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নামলেও বেলজিয়ামের হয়ে কোনো গোল করতে পারেননি ৩১ বছর বয়সী হ্যাজার্ড, আর বেলজিয়ামও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে।
টিবিএস ডেস্ক
07 December, 2022, 09:25 pm
Last modified: 07 December, 2022, 09:32 pm
এডেন হ্যাজার্ড। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের অন্যতম তারকা খেলোয়াড় এডেন হ্যাজার্ড। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ০-০ গোলে ড্র করে 'এফ' গ্রুপে তৃতীয় স্থান নিয়ে খেলা শেষ করে বেলজিয়াম। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নামলেও কোনো গোল করতে পারেননি হ্যাজার্ড। বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

ইনস্টাগ্রামে নিজের অনুসারীদের উদ্দেশ্যে বার্তা জানিয়ে নিজের অবসরের খবর নিশ্চিত করেছেন হ্যাজার্ড। এই পোস্টে তিনি লিখেছেন, "আজ জীবনের একটা পর্যায়ের অবসান ঘটলো... সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। ২০০৮ সাল থেকে আমার সব আনন্দের সঙ্গী হয়ে ছিলেন যারা, তাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার উত্তরসূরি তৈরিই আছে। সবাইকে ভীষণ মিস করবো আমি..." 

২০০৮-২০২২ সাল পর্যন্ত বেলজিয়ামের হয়ে মোট ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হ্যাজার্ড; গোল করেছেন ৩৩টি। এডেন হ্যাজার্ডের অবসরের মাধ্যমে বেলজিয়ামের তথাকথিত 'সোনালি প্রজন্ম'র যুগ শুরু হলো। বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজও আগেই ঘোষণা দিয়েছিলেন যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সাথেসাথেই পদত্যাগ করবেন।

জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন এডেন হ্যাজার্ড। বর্তমানে রিয়াল মাদ্রিদে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি।

সূত্র: গোল 

 

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক ফুটবল / অবসর / এডেন হ্যাজার্ড / বেলজিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর
  • পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net