Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
আজ থেকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান

বাংলাদেশ

জিয়া চৌধুরী
01 December, 2022, 04:45 pm
Last modified: 01 December, 2022, 04:50 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

আজ থেকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আগামী ১০ ডিসেম্বর সারা দেশের নেতাকর্মীদের নিয়ে রাজধানী ঢাকায় গণসমাবেশ করতে যাচ্ছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এই গণসমাবেশকে কেন্দ্র করেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
জিয়া চৌধুরী
01 December, 2022, 04:45 pm
Last modified: 01 December, 2022, 04:50 pm

ডিসেম্বর মাসের প্রথম দিন আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশ। দুই সপ্তাহব্যাপী এই অভিযান চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে, সকল মহানগরীর পুলিশ কমিশনার, ৬৪ জেলার পুলিশ সুপার, সকল রেঞ্জের (বিভাগ) উপ-মহাপরিদর্শকদের এই বিশেষ অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।  

চিঠিতে আরো বলা হয়েছে, প্রতিদিনের অভিযানে আটক, গ্রেপ্তার করা আসামি ও উদ্ধার করা অস্ত্রের সংখ্যা জানিয়ে- পরদিন সকাল দশটার মধ্যে পুলিশ সদর দপ্তরকে জানাতে বলা হয়েছে।  

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আগামী ১০ ডিসেম্বর সারা দেশের নেতাকর্মীদের নিয়ে রাজধানী ঢাকায় গণসমাবেশ করতে যাচ্ছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এই গণসমাবেশকে কেন্দ্র করেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।

তবে চিঠিতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকার প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় পুলিশি হেফাজত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামী ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, বড়দিনের নিরাপত্তাকে সামনে রেখেই এই অভিযান। 

বিজয়ের মাসকে নিরাপদ রাখতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপারাধীদের লুকিয়ে থাকার স্থানসমূহে কার্যকর অভিযান পরিচালনা করা হবে।  পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারী, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা রয়েছে।  

জঙ্গিদের গ্রেপ্তারে চলমান অভিযানকে জোরদার করার পাশাপাশি বিশেষ উদ্দেশ্যে পরিচালিত অভিযানে এরমধ্যে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ও উদ্ধারকৃত মালামাল সম্পর্কেও জেলা এবং ইউনিট থেকে সংগৃহীত তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

পুলিশি অভিযান / বিশেষ অভিযান / বিএনপির গণসমাবেশ / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net