Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি তদন্তে ৩ মাসের সময় বেঁধে দিলেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2022, 02:15 pm
Last modified: 29 November, 2022, 11:27 pm

Related News

  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি তদন্তে ৩ মাসের সময় বেঁধে দিলেন হাইকোর্ট

আদেশ অনুযায়ী তিন মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
29 November, 2022, 02:15 pm
Last modified: 29 November, 2022, 11:27 pm

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৬১ মামলার তদন্ত আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) আদালত বলেছেন, আদেশ অনুযায়ী তিন মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বেসিক ব্যাংকের আলোচিত ঋণ কেলেঙ্কারির ঘটনার তিন মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মোহাম্মদ আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আবুল হোসেন এবং দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। 

এই মামলার অভিযোগে বলা হয়, মোহাম্মদ আলী শান্তিনগর শাখার ম্যানেজারের দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে বিভিন্নভাবে ৩৬২ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত হাইকোর্টের পৃথক তিনটি বেঞ্চ পৃথকভাবে তিনবার এই মামলাগুলোর তদন্ত তিন মাসের মধ্যে সম্পন্ন করার আদেশ দিলেও সেটি কার্যকর হয়নি।

২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা পাচার করেছে। দেশের ইতিহাসে যা একক বৃহত্তম ঋণ কেলেঙ্কারি।

২০১৫ সালে এই কেলেঙ্কারির অভিযোগে ৫৬টি মামলা করে দুদক। তবে বাচ্চু বা ব্যাংকের পরিচালনা পর্ষদের কাউকেই মামলায় আসামি হিসেবে দেখানো হয়নি।

Related Topics

টপ নিউজ

বেসিক ব্যাংক / ঋণ কেলেঙ্কারি / দুদক / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net