Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
৩০ নভেম্বরের আগেই শুরু ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

টিবিএস ডেস্ক
28 November, 2022, 10:30 am
Last modified: 28 November, 2022, 11:02 am

Related News

  • চীন কি ইরানকে শান্তি চুক্তিতে রাজি করাতে পারে? শুধু যদি বিনিময়ে বড় কিছু পায়
  • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
  • প্রকাশ্যে যা বলা হচ্ছে, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতি তার চেয়েও অনেক বেশি; দেখা গেল স্যাটেলাইট ছবিতে
  • মধ্যপ্রাচ্যে সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী, যেকোনো মুহূর্তে ফের ‘যুদ্ধ শুরুর’ ডাকের অপেক্ষায়
  • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

৩০ নভেম্বরের আগেই শুরু ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের গ্রুপ স্টেজে মুখোমুখি হবে ইরান-যুক্তরাষ্ট্র। এর আগে, দুদেশের মধ্যকার ম্যাচকে সামনে রেখে মার্কিন ফুটবল দলের টুইটার, ফেসবুক ও ইস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ইরানের পতাকা থেকে ‘আল্লাহ’ প্রতীকটি বাদ দেওয়া হয়।
টিবিএস ডেস্ক
28 November, 2022, 10:30 am
Last modified: 28 November, 2022, 11:02 am
ছবি/সংগৃহীত

ইরানের জাতীয় পতাকা থেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক 'আল্লাহ' শব্দটি বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় ফিফার কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইরান। বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের গ্রুপ স্টেজে দুদেশের মধ্যকার ম্যাচকে সামনে রেখে মার্কিন ফুটবল দলের টুইটার, ফেসবুক ও ইস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ইরানের পতাকা থেকে 'আল্লাহ' প্রতীকটি বাদ দেওয়া হয়। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রোববার (২৭ নভেম্বর) জানিয়েছে, "এটি একটি অ-পেশাদারমূলক আচরণ; মার্কিন ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পেইজে ইরানের পতাকা থেকে 'আল্লাহ' প্রতীকটি সরিয়ে দেওয়া হয়েছে।"

আইআরএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে ফিফাকে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন।

এদিকে, অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

ইরানের জাতীয় পতাকা লাল, সাদা এবং সবুজ রঙের সমান তিনটি অনুভূমিক ব্যান্ড দিয়ে গঠিত; এর মাঝখানে লেখা হয় 'আল্লাহ'। ইরানের অভিযোগ, মার্কিন ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ব্যানারে (ছবি) দেশটির পতাকায় শুধু সবুজ, সাদা এবং লাল রঙ ব্যবহার করা হয়েছে; সেখানে 'আল্লাহ' শব্দটি নেই। একই ব্যানার পোস্ট করা হয় মার্কিন দলের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও।

তবে রোববার বিকেলের মধ্যেই আবার টুইটার ব্যানারে 'আল্লাহ' প্রতীকসহ স্বাভাবিক পতাকার ছবি পোস্ট করে মার্কিন দল। একইসঙ্গে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পুরনো পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়।

এ ব্যাপারে মার্কিন ফুটবল ফেডারেশন রোববার সকালেই এক বিবৃতিতে বলেছিল, পতাকা থেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক সরিয়ে দিয়ে তারা মাহসা আমিনির মৃত্যু এবং 'মৌলিক অধিকারের জন্য লড়াইরত ইরানি নারীদের সঙ্গে সংহতি' প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন ফেডারেশন বলেছে, "আমরা ২৪ ঘন্টার জন্য আমাদের গ্রাফিক্সের মাধ্যমে ইরানের নারীদের প্রতি আমাদের সমর্থন দেখাতে চেয়েছি।"

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র / ইরান / যুক্তরাষ্ট্র / ফুটবল / বিশ্বকাপ ফুটবল ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • চীন কি ইরানকে শান্তি চুক্তিতে রাজি করাতে পারে? শুধু যদি বিনিময়ে বড় কিছু পায়
  • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
  • প্রকাশ্যে যা বলা হচ্ছে, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতি তার চেয়েও অনেক বেশি; দেখা গেল স্যাটেলাইট ছবিতে
  • মধ্যপ্রাচ্যে সতর্ক অবস্থানে মার্কিন বাহিনী, যেকোনো মুহূর্তে ফের ‘যুদ্ধ শুরুর’ ডাকের অপেক্ষায়
  • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net