Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
যে শিষ্টাচার শিক্ষা থেকে গ্যালারি ও টিমের ড্রেসিংরুম ঝাঁ চকচকে রেখে গেল জাপানিরা

টিবিএস ডেস্ক
24 November, 2022, 12:15 pm
Last modified: 24 November, 2022, 10:41 pm

Related News

  • বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আর্জেন্টাইন টিভি চ্যানেলের!
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখেই তুমুল দুয়ো দিলেন দর্শকরা, আওয়াজের মাত্রা বেড়ে ৮৪ ডেসিবেল হয়ে গেল

যে শিষ্টাচার শিক্ষা থেকে গ্যালারি ও টিমের ড্রেসিংরুম ঝাঁ চকচকে রেখে গেল জাপানিরা

শুধু যে নিজের দেশের খেলা দেখার পরই জাপানিরা স্টেডিয়াম পরিষ্কার করেন, এমনটি নয়। রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের খেলা শেষেও স্টেডিয়াম ছাড়ার আগে গ্যালারির আবর্জনা পরিষ্কার করেছেন জাপানের ফুটবল ভক্তরা।
টিবিএস ডেস্ক
24 November, 2022, 12:15 pm
Last modified: 24 November, 2022, 10:41 pm
ছবি: এপি

কাতার বিশ্বকাপে শক্তিশালী দল জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আনন্দে ভাসছে জাপান। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে আনন্দে ভাসলেও খেলা শেষে, স্টেডিয়াম ছাড়ার আগে আবর্জনা পরিষ্কার করতে ভোলেননি জাপানি সমর্থকরা। শুধু স্টেডিয়ামের গ্যালারিই নয়, ম্যাচ শেষে টিমের ড্রেসিংরুমও একেবারে চকচকে করে রেখে গেছেন জাপানিরা। ২০১৮ সালের বিশ্বকাপের পর ২০২২ সালের কাতার বিশ্বকাপেও পরিষ্কার-পরিচ্ছন্নতার নজির গড়ে করে আরো একবার প্রশংসা কুড়ালেন তারা।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় জার্মানি বনাম জাপান ম্যাচ। এবারের বিশ্বকাপে এটিই ছিল জাপানের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচেই চারবারের ফুটবল চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় এশীয় দল জাপান। এ সময় গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন জাপানি সমর্থকরা। তবে, এমন উল্লাসের মাঝেও খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়াম না ছেড়ে তাদেরকে উল্টো গ্যালারির আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, গ্যালারিতে পড়ে থাকা পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট, খাবারের উচ্ছিষ্ট, এমনকি জার্মান সমর্থকদের ফেলে যাওয়া পতাকাও তুলে ব্যাগে ভরছেন জাপানিরা। সেইসঙ্গে ম্যাচ শেষে টিমের ড্রেসিংরুম ছাড়ার আগে, সে জায়গাটিও পরিচ্ছন্ন-পরিপাটি করে গেছেন তারা।

জাপানি ফুটবলারদের ড্রেসিংরুম। ছবি: ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত।

জাপানের সমর্থদের কাছ থেকে এমন আচরণ এবারই প্রথম নয়। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও তারা একই কাজ করেছিলেন। ২০১৮ সালের বিশ্বকাপে ১৬ রাউন্ডে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হারার পর সেবারও স্টেডিয়াম পরিষ্কার করতে ভুলে যাননি 'ব্লু সামুরাই' ভক্তরা। ম্যাচ হেরে গেলেও সেবার দর্শকদের মন জিতেছিলেন তারা।

শুধু যে নিজের দেশের খেলা দেখার পরই জাপানিরা স্টেডিয়াম পরিষ্কার করেন, এমনটি নয়। রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের খেলা শেষেও স্টেডিয়াম ছাড়ার আগে গ্যালারির আবর্জনা পরিষ্কার করে এসেছেন জাপানের ফুটবল ভক্তরা। 

Tidying up after one of their greatest #FIFAWorldCup wins ?

Huge respect to these Japanese fans ? #Qatar2022 pic.twitter.com/RVwLwykPeq— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022

গ্যালারি পরিষ্কারে ব্যাস্ত জাপানি সমর্থক ড্যানোর কাছে এ বিষয়ে জানতে চাইলে আল জাজিরাকে তিনি বলেন, "আপনি যা বিশেষ বলে মনে করছেন, তা আসলে আমাদের কাছে অস্বাভাবিক বা বিশেষ কিছু নয়; এটি দৈনন্দিনের কাজ।"

"পরিষ্কার না করে আমরা কখনই জায়গা ছেড়ে যাই না। এটি আমাদের প্রতিদিনের শিক্ষার একটি অংশ," যোগ করেন তিনি। 

কেন প্রতিবার স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানিরা?

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা জাপানের সংস্কৃতির একটি অংশ। শৈশব থেকেই শিশুদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া হয় সেদেশে। 

২০১৮ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক স্কট নর্থ বিবিসিকে বলেছিলেন, জাপানিদের জীবনযাত্রায় গর্ব প্রদর্শনের একটি উপায় হল পরিষ্কার-পরিচ্ছন্নতা।

"ফুটবল ম্যাচের পরে গ্যালারি পরিষ্কার করার বিষয়টি বাচ্চাদের স্কুলেই শেখানো হয়, এটি তাদের শৈশবের প্রাথমিক আচরণেরই একটি সম্প্রসারিত রূপ। জাপানে বাচ্চারা তাদের স্কুলের ক্লাসরুম এবং হলওয়েও পরিষ্কার করে," বলেন তিনি।

জাপানে একটি প্রবাদ আছে- 'তাতসু তোরি আতো ও নিগোসাজু', যার আক্ষরিক অর্থ অনেকটা এরকম- 'যে পাখি উড়ে যায়, তার চলার পথকে সে কর্দমাক্ত (ময়লা) করে না'। জাপানের স্কুলগুলোতে শিশুকাল থেকেই বাচ্চাদের এই শিষ্টাচার শেখানো হয়।
 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ / জাপান বনাম জার্মানি / ফুটবল বিশ্বকাপ ২০২২ / জাপান ফুটবল দল / জার্মানি ফুটবল দল / জার্মানি বনাম জাপান / ফুটবল বিশ্বকাপ / কাতার বিশ্বকাপ ২০২২ / জার্মান ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আর্জেন্টাইন টিভি চ্যানেলের!
  • বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখেই তুমুল দুয়ো দিলেন দর্শকরা, আওয়াজের মাত্রা বেড়ে ৮৪ ডেসিবেল হয়ে গেল

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net