Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ: মানতে হবে যে ১০ শর্ত 

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
23 November, 2022, 02:45 pm
Last modified: 23 November, 2022, 03:15 pm

Related News

  • নয়াপল্টনে চলছে বিএনপির গণঅবস্থান কর্মসূচি
  • শীর্ষ নেতাদের কারাগারে পাঠানো হয়েছে, তবে বিকল্প ভেন্যুর বিষয়ে ইতিবাচক বিএনপি
  • বিএনপি কেন নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়, পুলিশ তা খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি চাইলে পূর্বাচল বা ইজতেমা ময়দানে ১০ ডিসেম্বরে সমাবেশ করতে পারবে: ডিএমপি 
  • ১০ ডিসেম্বর রাস্তাঘাটে সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ: মানতে হবে যে ১০ শর্ত 

শর্তে বলা হয়েছে, পার্শ্ববর্তী জেলা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলা হতে আগত লোকজনের যানবাহনসমূহ, যেমন- বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, থ্রি হুইলার ইত্যাদি কোনোমতেই শহরে প্রবেশ করানো যাবে না।
কুমিল্লা প্রতিনিধি
23 November, 2022, 02:45 pm
Last modified: 23 November, 2022, 03:15 pm

আগামী ২৬ নভেম্বর কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে বিএনপির বিভাগীয় সমাবেশের মৌখিক অনুমতি ছিল। মঙ্গলবার সমাবেশের লিখিত অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। সাথে জুড়ে দিয়েছেন ১০টি নির্দেশনা। সমাবেশ করতে হলে এসব নির্দেশনার ব্যত্যয় ঘটাতে পারবে না দলটি।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, "২৬ নভেম্বর গণসমাবেশে টাউন হল মাঠ ব্যবহারের জন্য জেলা প্রশাসকের কাছে দলের পক্ষ থেকে আবেদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. জসিম উদ্দিন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাউন হল মাঠ ব্যবহারের লিখিত অনুমতি পেয়েছি। এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ২৬ নভেম্বর কুমিল্লায় স্মরণকালের বৃহৎ সমাবেশ করতে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।"

মাঠ ব্যবহারে জুড়ে দেওয়া ওই ১০টি শর্তের মধ্যে রয়েছে সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে সকল প্রকার ব্যানার, ফেস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে। ব্যানার, ফেস্টুন, পতাকার স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না। সমাবেশটি ২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে। সমাবেশে মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে। উচ্চশব্দে মাইক ব্যবহার করা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়- এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না।

এছাড়াও পার্শ্ববর্তী জেলা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলা হতে আগত লোকজনের যানবাহনসমূহ, যেমন―বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, থ্রি হুইলার ইত্যাদি কোনোমতেই শহরে প্রবেশ করানো যাবে না। রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে। মোটর শোভাযাত্রা ও মিছিল করা যাবে না বলে শর্ত জুড়ে দিয়েছে জেলা প্রশাসন।  

Related Topics

টপ নিউজ

বিএনপির বিভাগীয় সমাবেশ / কুমিল্লায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • নয়াপল্টনে চলছে বিএনপির গণঅবস্থান কর্মসূচি
  • শীর্ষ নেতাদের কারাগারে পাঠানো হয়েছে, তবে বিকল্প ভেন্যুর বিষয়ে ইতিবাচক বিএনপি
  • বিএনপি কেন নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চায়, পুলিশ তা খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি চাইলে পূর্বাচল বা ইজতেমা ময়দানে ১০ ডিসেম্বরে সমাবেশ করতে পারবে: ডিএমপি 
  • ১০ ডিসেম্বর রাস্তাঘাটে সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net