Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
হবিগঞ্জে করোনাভাইরাস থেকে বাঁচতে মাথা ন্যাড়া করার হিড়িক

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
09 April, 2020, 10:45 am
Last modified: 09 April, 2020, 04:17 pm

Related News

  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

হবিগঞ্জে করোনাভাইরাস থেকে বাঁচতে মাথা ন্যাড়া করার হিড়িক

গত ৩ দিনে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পড়েছে মাথা ন্যাড়া করার হিড়িক। শত শত যুবক এরই মধ্যে মাথা ন্যাড়া করেছেন। সেই ছবি আবার দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
মৌলভীবাজার প্রতিনিধি
09 April, 2020, 10:45 am
Last modified: 09 April, 2020, 04:17 pm
মাথা ন্যাড়া করে ফেসবুকে দলগত ছবি পোস্ট করেছেন শায়েস্তাগঞ্জের আকিল হোসেন টিপন। ছবি: ফেসবুক থেকে

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে কাজ করছে আক্রান্ত প্রতিটি দেশ। এর প্রতিষেধক আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন। আর এসময়ে বাংলাদেশে একের পর এক গুজব রটছে করোনার প্রতিষেধক হিসেবে। কোথাও রাত জেগে থানকুনি পাতা খাওয়া হচ্ছে, কোথাও বা আবার তুলসি পাতা।

তবে হবিগঞ্জে করোনাভাইরাস থেকে বাঁচতে এমন একটি গুজবকে গ্রহণ করেছে স্থানীয় অধিবাসীরা যা রীতিমত অবাক করে দেবে আপনাকে।

গত ৩ দিনে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পড়েছে মাথা ন্যাড়া করার হিড়িক। শত শত যুবক এরই মধ্যে মাথা ন্যাড়া করেছেন। সেই ন্যাড়া মাথার ছবি আবার দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

জেলার অন্যান্য এলাকার এত বেশি লক্ষ্য করা না গেলেও শায়েস্তাগঞ্জ এলাকায় রীতিমত উৎসবের আমেজে মাথা ন্যাড়া করা হচ্ছে। প্রশাসনের নিষে্ধ করেছে সেলুন খুলতে, তবু এর মধ্যেও কিভাবে এত এত যুবক মাথা ন্যাড়া করছেন তা অবাক করছে সচেতন মহলকে।

করোনাভাইরাস থেকে বাঁচতে মাথা ন্যাড়া করার এই বিষয়টি হাস্যকর বলছেন চিকিৎসকরা। তবে এই হাস্যরসের কাজ করে সগর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার দিতে দেখা গেছে অনেককেই। কেউ ছবি শেয়ার দিচ্ছেন, সেই ছবিতে ফেইসবুক বন্ধুরা উৎসাহ দিয়ে, সচেতনতা দাবি করে কমেন্টও করছেন।

এমনই একজন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের চাকরিজীবী আকিল হোসেন টিপন। মাথা ন্যাড়া করে দলগত ছবি পোস্ট করেছেন ফেসবুকে। 

তিনি বলেন, চুলের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। তাই করোনাভাইরাস যেন সংক্রমণ না করতে পারে, সেজন্য বন্ধুদের সঙ্গে নিয়ে মাথা ন্যাড়া করেছি।

দুর্গাপুর গ্রামের মাসুক মিয়াও একইভাবে মাথা ন্যাড়া করেছেন। তিনি জানান, সামান্য একটা কাজ করলে যদি বাঁচা যায়, তাহলে তা করতে সমস্যা কী? তাছাড়া এখন গরম কাল, ন্যাড়া হলে মাথাও ঠাণ্ডা থাকবে।

একই অভিমত শায়েস্তাগঞ্জ এলাকার শিহাব, সোহাগ, রাসেল, সালাউদ্দিনসহ মতো শত শত যুবকের।

এদের সবার একইরকম বক্তব্য, চুলের মাধ্যমে যেন করোনাভাইরাস সংক্রমণ না করতে পারে তাই তারা মাথা ন্যাড়া করেছেন।

বিষয়টি নিয়ে চিকিৎসক ইকবাল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, করোনাভাইরাস যদি চুলে করে আসতে পারে, তাহলে ন্যাড়া মাথার ত্বকে করেও আসতে পারে। এমনকি মাথার ওপর পলিথিন দিলে সেটাতে করেও আসতে পারে। এইসব যুবক মাথা ন্যাড়া করে অপরাধ করেননি; তবে তারা যে গুজবে কান দিয়ে করোনাভাইরাস থেকে বাঁচতে এই কাজ করেছেন, তাতে প্রমাণ হয়, যুবক সমাজই এখনো ভাইরাসটি সম্পর্কে ভালো করে জানেন না। ফলে তাদের কাছ থেকে সচেতনতাও আসা করা যায় না। তবু সবাইকে সচেতন থাকতে হবে। গুজব এড়িয়ে যেতে হবে।

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / ন্যাড়া মাথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net