Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
আবারও বাবা হলেন মাহমুদউল্লাহ, কন্যার বাবা হচ্ছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2020, 04:55 pm
Last modified: 07 April, 2020, 05:07 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

আবারও বাবা হলেন মাহমুদউল্লাহ, কন্যার বাবা হচ্ছেন সাকিব

সাকিব আল হাসানের পোস্ট করা ছবিতে দেখা যায়, তার মেয়ে অউব্রি নবজাতকের পোশাক হাতে দাঁড়িয়ে আছে। পোশাকটিতে লেখা, ‘বাড়িতে স্বাগতম।’ 
টিবিএস রিপোর্ট
07 April, 2020, 04:55 pm
Last modified: 07 April, 2020, 05:07 pm

আবারও বাবা হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এবারও মাহমুদউল্লাহ-মিষ্টি দম্পতির কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। 

দ্বিতীয়বারের মতো ছেলে সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ নিজেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। 

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক নিজের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, গত রাতে আমরা দ্বিতীয় ছেলে সন্তান দ্বারা আশীর্বাদপুষ্ট হয়েছি। সবাই তার জন্য দোয়া করবেন।'

দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসানও। দেশসেরা এই অলরাউন্ডার মঙ্গলবার তার মেয়ে আলাইনা হাসান অউব্রির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। পোস্ট করা ছবিতে দেখা যায়, অউব্রি নবজাতকের পোশাক হাতে দাঁড়িয়ে আছে। পোশাটিতে লেখা, 'বাড়িতে স্বাগতম।' 

ছবিটি পোস্ট করে সাকিব লেখেন, 'বিড় সিস্টারহুড।' সাকিব এই ছবি পোস্ট করার পরই গুঞ্জন ওঠে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব। সাকিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আবারও কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছে সাকিব-শিশির দম্পতি। এই মাসের শেষের দিকে তাদের পরিবারের নতুন অতিথি আসার কথা।

করোনাভাইরাসের কারণে খেলা না থাকায় পরিবারের সঙ্গেই সময় কাটছে মাহমুদউল্লাহর। এই সময়ে করোনার প্রকোপ না থাকলে পাকিস্তান সফরে থাকতো বাংলাদেশ। তবে স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ। 

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ (প্রথম বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ) হওয়া সাকিব যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন। ভ্রমণ করায় যুক্তরাষ্ট্র গিয়ে ১৪ দিন নিজেকে হোটেলবন্দী রেখেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মাহমুদউল্লাহ রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net