Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিএনপির সমাবেশ শেষ হতেই বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

বাংলাদেশ

ইউএনবি
05 November, 2022, 09:15 pm
Last modified: 05 November, 2022, 09:17 pm

Related News

  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান

বিএনপির সমাবেশ শেষ হতেই বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

শনিবার সন্ধ্যায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পরপরই বরিশাল-ঢাকা রুটে ফের লঞ্চ চলাচল শুরু হয়।
ইউএনবি
05 November, 2022, 09:15 pm
Last modified: 05 November, 2022, 09:17 pm
প্রতীকী ছবি। ছবি: মুমিত এম

বরিশালে বিএনপির সমাবেশকে ঘিরে বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘটের কারণে বন্ধ ছিল ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল। শনিবার সন্ধ্যায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পরপরই বরিশাল-ঢাকা রুটে ফের লঞ্চ চলাচল শুরু হয়। ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচলও শুরু হয়েছে।

তবে জেলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল এখনও শুরু হয়নি।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা পর্যন্ত নাথুল্লাবাদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বা আন্তঃজেলা বাস ছাড়বে না বলে জানিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু।

লোকজনকে কাউন্টার থেকে পরের দিনের টিকিট কিনতে করতে দেখা গেছে।

মহাসড়কে অবাধে চলাচলের দাবিতে শুক্রবার থেকে ধর্মঘটে যাওয়া থ্রি-হুইলার ও অটোরিকশাগুলোকেও রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদী নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সুন্দরবন-১১, প্রিন্স আওলাদ ও পারাবত-১৮ লঞ্চগুলো রাতে বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

তবে বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম পিন্টু জানান, এসব লঞ্চে যাত্রীর সংখ্যা কম।

বরিশাল ডিসি ঘাট থেকে স্পিডবোট পরিচালনাকারী মো. তারেক জানান, বিকাল ৪টার পর ভোলা থেকে নৌকা চলাচল শুরু হলে তারাও বিপুলসংখ্যক যাত্রী নিয়ে চলাচল শুরু করেন।

এদিকে বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন শিপন জানান, রোববার সকাল ৬টার পর ধর্মঘট বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা বৈঠক করবেন।

বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশের ঠিক একদিন আগে শুক্রবার থেকে বরিশালে সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়ে।

শুক্রবার দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হওয়ার পর সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বরিশাল। বাস, লঞ্চ, স্পিডবোট, মাইক্রোবাস এমনকি তিন চাকার অটোরিকশাও পাওয়া যায়নি।

মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের দাবিতে বাস মালিকরা ধর্মঘটের ডাক দিলেও থ্রি-হুইলার চালকরা কর্তৃপক্ষের কাছে অবাধ চলাচলের অনুমতি চায়।

বিএনপির সরকারবিরোধী বিভাগীয় সমাবেশের আগে সম্প্রতি পরিবহন ধর্মঘট নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। খুলনা, ময়মনসিংহ ও রংপুরেও বিএনপির সমাবেশের আগে এরকম ধর্মঘট ডাকা হয়।

এদিকে বিএনপির সমাবেশের সঙ্গে পরিবহন ধর্মঘটের কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছে সরকার।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল / বিএনপি / ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net