Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
জুলিয়া রবার্টসের জন্মের পর হাসপাতালের বিল দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র! 

বিনোদন

টিবিএস ডেস্ক
01 November, 2022, 12:35 pm
Last modified: 01 November, 2022, 01:35 pm

Related News

  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই
  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

জুলিয়া রবার্টসের জন্মের পর হাসপাতালের বিল দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র! 

হলিউড তারকা জানান, তার জন্মের পর হাসপাতালের বিল ও অন্যান্য খরচ বহন করেছিলেন ডা. কিং এবং তার স্ত্রী কোরেটা স্কট কিং। কারণ জুলিয়ার বাবা-মায়ের হাসপাতালের বিল পরিশোধের সক্ষমতা ছিল না।
টিবিএস ডেস্ক
01 November, 2022, 12:35 pm
Last modified: 01 November, 2022, 01:35 pm
জুলিয়া রবার্টস। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস সম্পর্কে একটি তথ্য যা অনেকেরই ছিল অজানা, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তা পুরোপুরি প্রকাশ্যে এসেছে। টুইটারের প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে, জুলিয়া রবার্টের জন্মের পর তার হাসপাতালের বিল দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র!

গত ২৮ অক্টোবর 'প্রিটি ওম্যান' অভিনেত্রীর ৫৫তম জন্মদিন উপলক্ষে কনসালটেন্ট জারা রহিম জুলিয়া রবার্টসের একটি ভিডিও ক্লিপ টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায়, সাংবাদিক গেইল কিং এর সঙ্গে নিজের জন্মের সময়কার স্মৃতিচারণ করছেন অভিনেত্রী। এসময়ই জুলিয়া জানান, তার জন্মের পর হাসপাতালের বিল ও অন্যান্য খরচ বহন করেছিলেন ডা. কিং এবং তার স্ত্রী কোরেটা স্কট কিং। কারণ জুলিয়ার বাবা মায়ের হাসপাতালের বিল পরিশোধের সক্ষমতা ছিল না।  

"আমার মা-বাবার আটলান্টায় একটা থিয়েটার স্কুল ছিল, যেটার নাম ছিল অ্যাক্টরস অ্যান্ড রাইটারস ওয়ার্কশপ। তারপর একদিন কোরেটা স্কট কিং আমার মাকে কল করলেন এবং জিজ্ঞেস করলেন, তার সন্তানেরা ওই স্কুলে যোগদান করতে পারে কিনা, কারণ অন্যান্য স্কুলগুলো তাদের ভর্তি নিতে চাইছিল না। এরপর আমার মা সানন্দেই রাজি হয়ে যান, আর এখান থেকেই নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের সাথে আমার বাবা-মায়ের বন্ধুত্ব শুরু হয়", বলেন জুলিয়া রবার্টস। 

জুলিয়ার বাবা-মায়ের সাথে বন্ধুত্বের কারণে যে ছোট্ট শিশুটির হাসপাতালের বিল তারা দিয়েছিলেন, বড় হয়ে তিনিই হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী!

জুনিয়ার ভাষ্যে, "সেদিন আমাদের বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র এবং তার স্ত্রী।"

সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

জুলিয়া রবার্টস / হলিউড অভিনেত্রী / হাসপাতাল / বিল / মার্টিন লুথার কিং জুনিয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই
  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net